

বহু বছর আগে ঝড়ে পথ হারানো একটি ডুবুরি জাহাজ হঠাৎ একদিন ফিরে এলো তার পুরোনো সৈকতে, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। এই সৈকতেই তার দেখা হয়েছিল এক রূপালী মৎসকন্যার সাথে। পরিচয়ের চৌকাঠ পেরোনোর আগেই তারা বাঁধা পড়েছিল আয়োজিত পরিণয়ে। দ্বিধাবিমুখ সময়ের খণ্ডিত পরিসরে ডুবুরি আর মৎসকন্যাটিকে তুলে দেওয়া হয়েছিল একটি ছোট্ট ভেলায়। বেসামাল ভেলাটা চলতে শুরু করার পরই ওরা টের পেল, এটি আসলে এক প্রণয়ভেলা। আবেগে আবেশে বুঁদ হয়ে থাকা সময়ের ঘোর না কাটতেই বাস্তবের কষাঘাত দুজনকে দুইদিকে করে দিল। জাহাজটি ফের পাড়ি জমাতে হয়েছিল দূর সাগরে। মৎসকন্যাটি একা পড়ে রইল খালি সৈকতে। আজ যখন জাহাজটি ফিরল, তখন সেখানে নোঙর ফেলেছে আরেকটি বড় জাহাজ। ডুবুরি জানল, ওটাতে করে তার রূপালী মৎসকন্যাকে তুলে নিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে। অতীতের ঢেউ আর বর্তমানের স্রোতের মাঝখানে দাঁড়িয়ে সেই ডুবুরি খুঁজতে থাকে তার রূপালী মৎসকন্যাকে। তার একটাই প্রশ্ন, মৎসকন্যা নিজে কী জাহাজ বদলাতে চায়? সে কী ভুলে গেছে তাদের প্রণয়ভেলাকে? উত্তরগুলো জানতে ডুবুরিটি এক ভিন্ন পথ অবলম্বন করে। কী সেই পথ?
"আমি হতাশ! যতটা টুইস্ট আশা করেছিলাম তার অর্ধেকও পাইনি! রুবি ম্যাম এর প্রায় সবকটি বই পড়া হয়েছে! ভালো লাগে তাহার লেখনি ও চিন্তাধারা! আমার খুবই পছন্দের একজন লেখিকা! এই বইয়ের ১ম খন্ড পড়ার পর ২য় খন্ডের অপেক্ষায় ছিলাম! ফেসবুকে আপডেট পাওয়ার পর দেরি না করে কিনে ফেলি। ৩৫ মিনিটেই শেষ করে ফেললাম! আমার মন ভরেনি। তারউপর দামও একটু বেশি রাখা হয়েছে! যাইহোক বেশি বলে ফেললাম! অতীতে কখনোই এমন কিছু চোখে পড়ে নি কিংবা মনে হয়নি কোথাও কমতি ছিলো! আজ সেটার ঘাটতি পড়ায় একটু অচেনা ভাষায় মনোভাব ব্যক্ত করে ফেললাম! এজন্য ক্ষমাপার্থী! আশা করছি বরাবর এর মতোন আবারও ম্যাম এর নতুন কোনো বইয়ের উসিলায় আমার অন্ধকার আকাশে একটুখানি পূর্ণিমার দেখা পাবো ইনশাআল্লাহ 🕊️"
আমি হতাশ! যতটা টুইস্ট আশা করেছিলাম তার অর্ধেকও পাইনি! রুবি ম্যাম এর প্রায় সবকটি বই পড়া হয়েছে! ভালো লাগে তাহার লেখনি ও চিন্তাধারা! আমার খুবই পছন্দের একজন লেখিকা! এই বইয়ের ১ম খন্ড পড়ার পর ২য় খন্ডের অপেক্ষায় ছিলাম! ফেসবুকে আপডেট পাওয়ার পর দেরি না করে কিনে ফেলি। ৩৫ মিনিটেই শেষ করে ফেললাম! আমার মন ভরেনি। তারউপর দামও একটু বেশি রাখা হয়েছে! যাইহোক বেশি বলে ফেললাম! অতীতে কখনোই এমন কিছু চোখে পড়ে নি কিংবা মনে হয়নি কোথাও কমতি ছিলো! আজ সেটার ঘাটতি পড়ায় একটু অচেনা ভাষায় মনোভাব ব্যক্ত করে ফেললাম! এজন্য ক্ষমাপার্থী! আশা করছি বরাবর এর মতোন আবারও ম্যাম এর নতুন কোনো বইয়ের উসিলায় আমার অন্ধকার আকাশে একটুখানি পূর্ণিমার দেখা পাবো ইনশাআল্লাহ 🕊️
Read all reviews on the Boitoi app
অনেক কিছু মনে হলো অপ্রকাশিত থেকে গেলো। ছোট গল্পগুলোর ক্ষেত্রে শেষ হয়েও হইলো না শেষ জিনিসটা মানালেও উপন্যাসের ক্ষেত্রে বোধই সম্পূর্ণটা প্রকাশিত না হলে ঠিক মানায় না। একটা অপূর্ণতা পাশাপাশি এতো সুন্দর লেখনি হয়েও যেন ঘটনা আর চরিত্রে পূর্ণতা দানের ক্ষেত্রে সূক্ষ্ম এক ব্যর্থতা। আপনার লেখা সবসময়ই পড়তে ভালো লাগে। এটাও ভালো লেগেছে। এইজন্যই হয়তো মন বলছে আরো পড়তে চাই। আরো বড় হওয়া দরকার ছিলো।
মিষ্টি একটা পারিবারিক রোমান্টিক গল্প। সজনী আর হায়দার দুজন দুজানকে প্রচন্ড ভালোবাসে তবুও পরিস্থিতি তাদেকে নানা ভাবে পরীক্ষা করে চলে। শেষের টুইষ্ট পাঠকেরা পড়লেই বুঝতে পারবে।আলহামদুলিল্লাহ প্রিয় লেখিকা রুবি আপুর এই গল্পটা পড়েও তৃপ্তির ঢেঁকুর তুলতে পেরেছি।
প্রথম খন্ড পড়েই দ্বিতীয় খণ্ডের সমাপ্তি সম্পর্কে যেটা অনুমান করেছিলাম মিলে গেছে। প্রথম পর্বে হায়দারকে পড়লে ওর কর্মকাণ্ড সম্পর্কে ধারণা করা যায়। এই পর্বে ঘটনার বিশ্লেষণ এবং সবার মনস্তত্ত্ব আশা করেছিলাম। লেখক তাড়াহুড়ো করেছে, পাঠক চাহিদার কারনে? প্রথম পর্বে যে ঘটনার উল্লেখ আছে , দ্বিতীয় পর্বে আবার ও তার বিশদ বর্ণনা করেছে, যেটা না করলেও হত। হায়দারের নিরুদ্দেশ অবস্থা খুব সংক্ষেপে বলা হয়েছে, কাহিনীর প্রয়োজনে ওখানে একটু বিস্তারিত করা যেত। পাঁচ বছর দীর্ঘ সময়! আবার এত অল্পতে অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার মত ব্যক্তিত্ব ওর না, এখানে শক্তপোক্ত কারণ আশা করেছিলাম। সজনীর মিথ্যা প্রতারণার কথা বলা হয়েছে , ওরকম যুক্তিযুক্ত কিছু পাইনি। হায়দারের ফিরে আসা ,এর পরে ঘটনাক্রম নিয়ে ওর পরিবার , বিশেষ করে মায়ের প্রতিক্রিয়া দেখানো হয়নি। এটা খুব দরকার ছিল। কারন সমস্ত গল্পের রচয়িতা সে। হায়দারের অস্তিত্ব জানার পর পিয়াসকে আরও বর্ননার দরকার ছিল। কারন সজনী আর ওর সন্তানের জীবনে সে মূখ্য একটা ভূমিকা রেখেছে। সব মিলিয়ে এত ব্যতিক্রম প্লট, সুন্দর লেখনীর গল্পটা পাঠক প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমার মতে।
ভীষন সুন্দর হয়েছে।