

আমরা সবাই সফল হতে চাই; কিন্তু এই চাওয়াটা পূর্ণ করতে আমাদের সবারই যথেষ্ট হিমশিম খেতে হয়। জীবনের নানামুখী সমস্যার সামনে বারবার থমকে দাঁড়াতে হয়। সোশ্যাল মিডিয়া, নেশাসক্তি, অপ্রয়োজনীয় খাদ্যাভ্যাস, শারীরিক স্থূলতা কিংবা ডিপ্রেশনের মতো হাজারো সমস্যা আমাদের সামনে এসে পথরোধ করে দাঁড়ায়। এই সব সমস্যার মূলে যা রয়েছে, তা হচ্ছে নিজের ডোপামিনকে নিয়ন্ত্রণ করতে না পারা। এই গ্রন্থে ডোপামিনের পরিচয়, ডোপামিনকে নিয়ন্ত্রণ করতে না পারার সংকট এবং এই জটিলতা থেকে মুক্তি পাওয়ার জীবনমুখী সমাধান অত্যন্ত সরল ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। এ গ্রন্থের মূল স্বাতন্ত্র্য হচ্ছে, এখানে ডোপামিন ডিটক্সের ইসলামি রূপটি আপনার সামনে নিখুঁতভাবে উদ্ভাসিত হবে। মূলত ইসলামি দৃষ্টিকোণ থেকে না দেখলে যেকোনো আত্মিক বা মানসিক সমাধান কখনোই পূর্ণতা পায় না। তাই জীবনে সফল হতে এবং সকল মানসিক সমস্যা ও অপ্রয়োজনীয় আসক্তি থেকে মুক্তি পেতে আমাদের এই গ্রন্থটি আপনার জন্য হতে পারে এক কার্যকরী প্রেসক্রিপশন।
তথ্যবহুল আলোচনা। অসাধারণ ❤️
Read all reviews on the Boitoi app