

জন্মদুঃখিনী চিত্রার জীবনে কালবৈশাখী ঝড়ের মতো আগমন ঘটেছিল নাওয়াফের। অনিচ্ছা, দ্বিধা আর বৈপরীত্যের দেয়াল পেরিয়ে নিয়তির অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে দুই ভিন্ন মেরুর দুটি মানুষ। বহু প্রতিকূলতা, সংঘাত আর অশান্তিকে সঙ্গী করে তারা পা রাখে সংসার জীবনে; কিন্তু তা চিরস্থায়ী হয় না৷ আকস্মিক ঘটে যায় কিছু অঘটন। স্বামীর মুখে বিচ্ছেদের কথা শুনে অভিমান করে ঘর ছেড়ে বেরিয়ে আসে চিত্রা; কিন্তু দিন দশেক পেরিয়ে গেলেও তার খোঁজ মেলে না। পরিশেষে দশ দিন পর উদ্ধার করা হয় তার রক্তমাখা কাপড়ের টুকরো। এখানেই কি শেষ তার গল্প, নাকি সমস্ত অন্ধকার, ষড়যন্ত্র আর মৃত্যুভয়কে পেছনে ফেলে নতুন উদ্যমে, নতুন পরিচয়ে আবারও ফিরে আসবে চিত্রা?
"এক অসাধারণ অনুভূতির মিশ্রণ ঘটেছে বইটি পড়ে। চিত্রা! আহ! নামের সাথে কত আবেগ, অপেক্ষা, কাহিনি জড়িয়ে আছে। শেষ অব্ধি অপেক্ষা যার নিয়তি! আর নাওয়াফ আমাকে অনেক চমকে দিয়েছে এবার! ওর ক্যারেক্টর ডেভেলপমেন্ট অনেক ভালো হয়েছে। তবে চিত্রার বাবা! ওনার মতো জঘন্য লোক যেন কারো জীবনে না আসে। না স্বামী হয়ে, না বাবা হয়ে। ছোট গল্প ছিলো, তবে কাহিনীপ্রবাহ বেশ মানানসই। আর প্রতিটি দৃশ্যপট কল্পনায় এতো স্পষ্ট হয়ে ফুটেছে যা এক কথায় অনন্য। কখনো কষ্ট পেয়েছি, কখনো মনে হয়েছে শেষ রক্ষা বুঝি হবে না, আফসোস হয়েছে, কোথাও আবার তৃপ্তি পেয়েছি।জানিনা স্যাড এন্ডিং হবে নাকি হ্যাপি এন্ডিং, যেটাই হোক এমন লেখনী আর প্লটের হলে অবশ্যই উপভোগ্য। লেখনশৈলী বেশ সুন্দর। ৩য় খণ্ডের অপেক্ষায় রইলাম🌼"
সত্যি অসাধারণ একটা গল্প। আমার খুব ভালো লেগেছে কিন্তু নাওয়াফের মৃত্যুটা কোনভাবেই মানতে পারছি না।
Read all reviews on the Boitoi app
❤️❤️❤️
golpo ta onk sundor clo but ending ta mante parsi na 😭... oder ekta sukher songsar dile ki khub khoti hoto
গল্প টা বেস্ট তবে এত সুন্দর গল্প করার পরও মনে হয় যে চারদিকে শুধু অপূর্ণতার হাহাকার। চিত্রা একটু সুখ ডিসার্ব করত।
এক অসাধারণ অনুভূতির মিশ্রণ ঘটেছে বইটি পড়ে। চিত্রা! আহ! নামের সাথে কত আবেগ, অপেক্ষা, কাহিনি জড়িয়ে আছে। শেষ অব্ধি অপেক্ষা যার নিয়তি! আর নাওয়াফ আমাকে অনেক চমকে দিয়েছে এবার! ওর ক্যারেক্টর ডেভেলপমেন্ট অনেক ভালো হয়েছে। তবে চিত্রার বাবা! ওনার মতো জঘন্য লোক যেন কারো জীবনে না আসে। না স্বামী হয়ে, না বাবা হয়ে। ছোট গল্প ছিলো, তবে কাহিনীপ্রবাহ বেশ মানানসই। আর প্রতিটি দৃশ্যপট কল্পনায় এতো স্পষ্ট হয়ে ফুটেছে যা এক কথায় অনন্য। কখনো কষ্ট পেয়েছি, কখনো মনে হয়েছে শেষ রক্ষা বুঝি হবে না, আফসোস হয়েছে, কোথাও আবার তৃপ্তি পেয়েছি।জানিনা স্যাড এন্ডিং হবে নাকি হ্যাপি এন্ডিং, যেটাই হোক এমন লেখনী আর প্লটের হলে অবশ্যই উপভোগ্য। লেখনশৈলী বেশ সুন্দর। ৩য় খণ্ডের অপেক্ষায় রইলাম🌼
সবই ঠিক ছিল কিন্তু ending টা ঠিক ছিল না। 🙂🫠।অনেক খারাপ লাগছে।
এই গল্প পড়ার সময় কান্না করে দিছি। গল্পটা পড়ার সময় যেন আমার সামনে হচ্ছে দৃশ্যটা। আমি অনুভব করতে পারছি।আপুইর সব গল্প জাস্ট অসাধারণ❤️। এইটা তো আরও অনেক বেশি অসামান্য। ❤️🥰
আমার আম্মাজান এর গল্প বরাবরই খুব সুন্দর লেখনির হয়।তার গল্প পরেই ছেলের বউ এর স্বীকৃতি দিয়ে ফেলেছি। অনেকদূর আাগায় যাও আম্মাজান 🥰🥰🥰🥰
First of alll লেকিকা আপুকে অসংখ্য ধন্যবাদ ❤️ অনেক সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য। সবাই পড়তে পারেন গল্পটা।
অনেক ভালো লাগছে ,কিন্তু নায়ককে কেন মারতে হলো