

মেয়ের হবু জামাইয়ের সাথে চোখাচোখি হলো ফরিদার। ফরিদার চোখে ছিল ভয়, কিছু গোপনে রাখার আকুতি। কোনো বয়সের অসম প্রেমই সমাজ ভালো চোখে নেয় না; ফরিদার এই অবাধ্য প্রেমও তাকে অসম্মান ছাড়া কিছু দেয়নি৷ পৃথিবী গোল—ফরিদা জানে; কিন্তু পৃথিবী যে এতটাই গোল, তার প্রমাণ এভাবে মিলবে তা সে কখনোই বুঝতে পারেনি।
"এত সুন্দর লেখনী! মিতার ট্রাজেডি তে এক দিকে বুক ভাসে,নেসার খানের সাসপেন্সে অন্য দিকে মাথা ঘুরে।নেসার খানের সাথে ফরিদার আচরণ দেখে প্রথমে ভেবেছিলাম ডাল মে কুচ কালা হে,পার আব এ কেয়া দেখনা পার রাহা হে আচ্ছা হে মে আন্ধা হু। ফরিদার জীবন থেকে শিখলাম,অপর প্রান্তের মানুষটি যদি ক্ষমা চায় অতীত ভুলে তাকে ক্ষমা করে এগিয়ে গেলে নিজের এবং কাছের মানুষগুলোর জীবন ও সুন্দর হয়। ধন্যবাদ আপু নিজের মূল্যবান সময় দিয়ে আমাদের এত শিক্ষামূলক বিনোদন দেয়ার জন্য।"
দারুণ হয়েছে। ধন্যবাদ তানজিলা আফরিন। মানুষ এর মনের কূপে কি না কি লুকিয়ে থাকে!! আহা!!
Read all reviews on the Boitoi app
এত সুন্দর লেখনী! মিতার ট্রাজেডি তে এক দিকে বুক ভাসে,নেসার খানের সাসপেন্সে অন্য দিকে মাথা ঘুরে।নেসার খানের সাথে ফরিদার আচরণ দেখে প্রথমে ভেবেছিলাম ডাল মে কুচ কালা হে,পার আব এ কেয়া দেখনা পার রাহা হে আচ্ছা হে মে আন্ধা হু। ফরিদার জীবন থেকে শিখলাম,অপর প্রান্তের মানুষটি যদি ক্ষমা চায় অতীত ভুলে তাকে ক্ষমা করে এগিয়ে গেলে নিজের এবং কাছের মানুষগুলোর জীবন ও সুন্দর হয়। ধন্যবাদ আপু নিজের মূল্যবান সময় দিয়ে আমাদের এত শিক্ষামূলক বিনোদন দেয়ার জন্য।
লিমার রান্নাঘর নামের একটা পেজে এই গল্পের কিছু অংশ দেখে আসছি। অসম্ভব সুন্দর বইটা 🥰
ফরিদা স্বার্থপর।অনেক সময় ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে মাকে অনেক কিছু সহ্য করতে হয়।ফরিদার জন্য ছেলেমেয়েগুলোর জীবনগুলো শেষ হলো।মিতার জীবনটা চলেই গেলো।মা হয়ে এটুকু করতে পারলো না ছেলেমেয়ের মুখ চেয়ে?
কেন এমন করলেন আপা😭 মিতার জন্য এতো কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। বুকটা ভারি হয়ে আছে। প্লিজ আপা মিতাকে কবিরের কাছে ফিরিয়ে দিন।
এত কষ্টের হবে শেষ টা ভাবতেই পারিনি ফরিদার একটা ভুল সিদ্ধান্ত সবাইকেই শেষ করে দিল অসাধারণ লেখনী আপনার আপু..... এই গল্পের শেষ টা এমন জটিল হবে ভাবনাতেও আসেনি
আমি রোজ ফেসবুকে খুঁজতাম। তারপর দেখলাম 29 পর্বের পরে বই বেরোবে। আমার এই মুহূর্তে মিতার জন্য নিদারুণ কষ্ট হচ্ছে। আজ নেসার খানের পাপের সাজা , ফরিদার জেদ অহংকার ও ফালতু প্রেমের কাছে একটা প্রাণ হেরে গেছে। সময় এগিয়ে যাবে সবাই এগোবে কিন্তু প্রাণ ফিরে আসবেনা। আত্মগ্লানিতে সেই ওপর ওলারলাঠির বাড়িতে ফরিদা জোনায়েদ শেষে নেসার খান ও শেষ হলো। আমি ভারত থেকে পড়ছি আপু। কিন্তু আপনারা বলেন না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়না এই বুঝা গেলো।
ইতা কিতা লেখছগো ফুড়ি ❤️❤ বুকের মাঝে বেদনা শুরু হয়ে গেছে কস্টে 😪😪😪 অনেক দূর এগিয়ে যাবেন আপু ❤️
এক কথায় অসাধারণ ❤️❤️❤️
মনটা হাহাকার করে উঠলো!!! এতো সুন্দর গল্প অনেকদিন পর পড়লাম।