

ভালোবাসা কি শুধু হৃদয়ের বন্ধন? নাকি তা দেশের মাটির প্রতি গভীর শ্রদ্ধা, বাবা-মায়ের প্রতি অপরিসীম টান, অথবা হঠাৎ দেখা এক শ্যামলা মেয়ের প্রতি প্রথম দৃষ্টির মুগ্ধতাও? "যতদিন বাঁচব, দেশের মাটিতে ঘুরে বাঁচব"—এই মন্ত্রে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়িয়েছে বাংলাদেশের এক কোণ থেকে অন্য কোণ। পথে পথে সে খুঁজে বেড়িয়েছে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং আত্মার গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা। শ্যামবর্ণা মায়াবতী গুলবাহারকে লেখক যেভাবে ভালোবেসেছে, তার সেই ভালোবাসা প্রতারণায় পূর্ণতা থেকে দূরে ছিল। লেখক কি পেয়েছিল তার গুলবাহারকে?