

রিভান মজুমদার আর আফরা সওদাগর মূলত আমাদের চারপাশের চেনা বিশ্ববিদ্যালয়ের করিডোরে হেঁটে বেড়ানো আর দশটা সাধারণ যুগলের মতোই। কিন্তু এই নিষ্ঠুর বাস্তবতার চাদরে ক্যাম্পাসে কিছু মানুষের ভাগ্য আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে। একটা কালরাতের জঘন্য অপরাধ আর ঘটনাস্থলে পড়ে থাকা এক টুকরো নীল কাপড়—ব্যাস, এক নিমিষেই ওলটপালট হয়ে গেল দুটো জীবন। যাকে অন্ধের মতো বিশ্বাস করা হয়েছিল, সেই কি তবে সবচেয়ে বড় ছদ্মবেশী জানোয়ার? নাকি এই নির্মম সামাজিক পরিহাসের আড়ালে লুকিয়ে আছে খুব চেনা কোনো মানুষের ভয়ংকর প্রতিশোধের গল্প? নিয়তির এই সুপরিকল্পিত খেলায় শেষ পর্যন্ত রিভান কি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পেরেছিল? খুনসুটিতে ভরা এক মিষ্টি প্রেমের সমান্তরালে সমাজের অন্ধকার দিক নিয়ে রচিত রোমাঞ্চকর সামাজিক-থ্রিলার উপাখ্যান ‘কুঞ্জবনের মৃতফুল’।