

এক বুক হাহাকার আর অলিখিত ভালোবাসার এক পূর্ণাঙ্গ ই-বুক! বইয়ের কিছু আবেগঘন মুহূর্তের ঝলক: “একটা লাল গোলাপ দেওয়ার অধিকার তার নেই। কী মনে করে চট করে উঠে একটা ফুল কিনে পকেটে রাখে রিফাত। দিতে পারবে কিনা জানে না...” “খাবারের প্লেট হাতে নিয়ে কান্না করা বোধহয় পৃথিবীর সবচেয়ে কষ্টের অনুভূতিগুলোর একটা...” এটি সামাজিক বেড়াজাল, ভুল বোঝাবুঝি, আত্মগ্লানি আর ত্যাগের এক নিদারুণ কোলাজ। একপাশে রিফাতের নীরব, নিঃশর্ত অপেক্ষা; অন্যপাশে সমাজের চোখে ‘বিবাহিতা’ নিম্মির ভেতরের এক তীব্র দহন। আর তারই মাঝে ফাহিমার নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে মাল্টায় পাড়ি জমানো কিংবা সুমনার মতো এক অবহেলিত কিশোরীর নিঃশব্দে পৃথিবীর মায়া ত্যাগ করা—প্রতিটি চরিত্র আপনার বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা তৈরি করবে। সব সামাজিক বাধা, মায়ের জেদ আর ভাগ্যের নিষ্ঠুর পরিহাস পেরিয়ে, ফাল্গুনের তপ্ত দুপুরে বছরের প্রথম ঝুম বৃষ্টিতে যখন দুটি হাত এক হয়, তখন মনে হয় কিছু অনুভূতি সত্যিই সব ছারখার করে দেওয়ার ক্ষমতা রাখে! বুকের গভীরে জমে থাকা এক শ্রাবণের মেঘে ভিজতে চাইলে আজই পড়ুন।

"প্রতিটা মানুষ জীবনে চলার পথে ভুল করে, তার শাস্তি দিতে গিয়ে পরিবারের মানুষই এমন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, যে ওই মানুষটাকে সারাজীবন সেই বোঝা বহন করতে হয়। নিম্মির জীবনও এর বাইরে না। এই কঠিন জীবনে তার বাবা যদি একটু সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়তো নিম্মির জীবনটা সহজ হতো। আমাদের সামাজিক অবস্থার বাস্তব চিত্র ফুটে উঠেছে এই গল্পে। জীবনকে ভেঙে দ্বিতীয়বার সাজানোর সুযোগ সবারই কাম্য, কিন্তু সবাই কি তা পায়? লেখিকা খুব সুন্দর ভাবে সমাজের কুৎসিত চিত্র, মানবিকতা কে হার মানানো লোভ, এবং মানুষের দৈনন্দিন জীবনে ভালবাসার টানাপোড়েনের দৃশ্যকে ফুটিয়ে তুলেছে তার এই গল্পে।"
প্রতিটা মানুষ জীবনে চলার পথে ভুল করে, তার শাস্তি দিতে গিয়ে পরিবারের মানুষই এমন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, যে ওই মানুষটাকে সারাজীবন সেই বোঝা বহন করতে হয়। নিম্মির জীবনও এর বাইরে না। এই কঠিন জীবনে তার বাবা যদি একটু সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেন তাহলে হয়তো নিম্মির জীবনটা সহজ হতো। আমাদের সামাজিক অবস্থার বাস্তব চিত্র ফুটে উঠেছে এই গল্পে। জীবনকে ভেঙে দ্বিতীয়বার সাজানোর সুযোগ সবারই কাম্য, কিন্তু সবাই কি তা পায়? লেখিকা খুব সুন্দর ভাবে সমাজের কুৎসিত চিত্র, মানবিকতা কে হার মানানো লোভ, এবং মানুষের দৈনন্দিন জীবনে ভালবাসার টানাপোড়েনের দৃশ্যকে ফুটিয়ে তুলেছে তার এই গল্পে।
Read all reviews on the Boitoi app