
শ্যাম্পুর ফেনা তুলতে চুলের মধ্যে আঙুল চালাচ্ছেন। আঙুল চালাতে-চালাতে তিনি চমকে উঠলেন। আঙুলের ডগায় চুল উঠে আসছে। আশ্চর্য! এভাবে চুল উঠছে কেন? অনেক সময় ক্যানসারের মতো বড় ধরনের অসুখে নাকি মাথার চুল উঠে যায়। চুলে আর আঙুল না চালিয়ে সাবান দিয়ে গা ডলতে শুরু করলেন। এ কী অবাক কাণ্ড! গায়ের চামড়াও তো উঠে আসছে!