

হাদিস হচ্ছে কুরআনের সংক্ষিপ্ত বিশেষণকারী, গোপনীয় তথ্যের স্পষ্ট ব্যাখ্যাদানকারী এবং কুরআনের ইঙ্গিতবাহী আয়াতের বিস্তৃত বিশেষণ। আর যে একে অগ্রাহ্য করবে অথবা মুখ ফিরিয়ে নেবে, সে পথভ্রষ্ট এবং মহাক্ষতিতে নিমজ্জিত হবে। রাসুলুল্লাহ (সা.) মানব সমাজের উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত অনেক আদেশ, নিষেধ, সুসংবাদ, ভীতি প্রদর্শন এবং অসংখ্য বাস্তব দৃষ্টান্ত প্রদান করে চমৎকার ও মূল্যবান জীবনের পাথেয় উপস্থাপন করেছেন। "ইমাম বুখারি (রহ.)-এর জীবনকর্ম ও হাদিস সংকলনে তাঁর কর্মপদ্ধতি" শিরোনামের গ্রন্থটিতে লেখক ড. মুহাম্মদ মানজুরুর রহমান "বিশ্বসেরা হাদিস বিজ্ঞানী ইমাম বুখারি (রহ.) হাদিস সংকলন ও গ্রন্থাবদ্ধকরণে যে শতভাগ নির্ভুল ও বিশুদ্ধ ছিলেন" তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন।