

পেছনে ঘুরতেই রুহি যা দেখে, তা তাকে সম্পূর্ণ স্তব্ধ করে দেয়। জায়গাটার বাতাস হঠাৎ ভারী হয়ে যায়। রুহির নিঃশ্বাস যেন আটকে আসে। জঙ্গলের ভেতর থেকে কিছু জম্বি বেরিয়ে এসেছে। তারা হিংস্র চোখে তাকিয়ে আছে রুহির দিকে—আর এক প্রকার দৌড়ে তার দিকে এগিয়ে আসছে। রুহি বুঝে যায়, তার রক্তের গন্ধ আর পড়ে যাওয়ার শব্দই জম্বিগুলোর দৃষ্টি তার দিকে টেনে এনেছে। তবে এই মুহূর্তে সে কী করবে, তা তার জানা নেই। তার ওপর আবার তার ব্যাগটাও কোথায় যেন পড়ে গিয়েছে; সেটা হয়তো সাথে থাকলে, তার ভেতরে থাকা বন্দুক অথবা যন্ত্রগুলো দিয়ে জম্বিগুলোর সাথে লড়াই করতে পারত। কিন্তু এখন সে একা—কী করে এতগুলো জম্বির সাথে লড়াই করবে?