

মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটি সংঘটিত হয় তার নিজের মনের ভেতরে। আমাদের চিন্তা কখনো আমাদের সামনে সম্ভাবনার দ্বার খুলে দেয়, আবার কখনো অযৌক্তিক ভয়, উদ্বেগ, সংশয় ও নেতিবাচকতার জালে আমাদের আটকে ফেলে। জীবনের বহু সমস্যা বাইরের বাস্তবতা থেকে যতটা না সৃষ্টি হয়, তার চেয়ে বেশি জন্ম নেয় আমাদের ভুল চিন্তার ধরন, অসচেতন মানসিক অভ্যাস এবং অনিয়ন্ত্রিত আবেগ থেকে। তাই নিজের চিন্তাকে সঠিক পথে পরিচালিত করা একটি অপরিহার্য জীবনদক্ষতা। Think Straight বইটি সেই জীবনদক্ষতাই আমাদের শেখায়। আধুনিক মনোবিজ্ঞান, আচরণবিজ্ঞান এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে লেখক দেখিয়েছেন, কীভাবে আমরা অতিরিক্ত চিন্তা, নেতিবাচক অনুমান, ভয় ও মানসিক অস্থিরতার বেড়াজাল থেকে বের হয়ে এসে আরও স্পষ্ট, যুক্তিনির্ভর ও কার্যকরভাবে চিন্তা করতে পারি। বইটি কেবল সমস্যাকে চিহ্নিত করেই থেমে যায় না; বরং চিন্তার ধরন পরিবর্তনের জন্য বাস্তবসম্মত ও প্রয়োগযোগ্য পদ্ধতিও উপস্থাপন করে।