

নয়না হঠাৎ সবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলে উঠল, রকির সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। আগুনে ঘি ঢালার মতো সেখানে হাজির হয়ে নয়নার এক বান্ধবীও এই কথার পক্ষে সাক্ষ্য দিল। রকি মরিয়া হয়ে সবকিছু অস্বীকার করল, নয়নাকে নিজের কাজিন পরিচয় দিয়ে সমাজকে নানাভাবে বোঝানোর চেষ্টা করল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ক্রুদ্ধ জনতার কেউ আর তার কথা বিশ্বাস করল না। উল্টো রকির হাত থেকে ফোনটাও কেড়ে নেওয়া হলো, যাতে সে কোথাও যোগাযোগ করতে না পারে। তারপর নয়নার সেই একটিমাত্র কথার ওপর ভিত্তি করে, সেদিন রকির অমত থাকা সত্ত্বেও জোরপূর্বক তাদের বিয়ে দিয়ে দেওয়া হলো। কাজি ডেকে এক সূত্রে বেঁধে দেওয়া হয় রকি আর নয়নাকে। আর সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের আসর থেকেই শুরু হয় তাদের দা-কুমড়োর সংসার।
"আমি এত লম্বা রিভিউ দিতে পারি না, কিন্তু এই গল্পে পড়ে মনে হলো না দিলেই নয়। আমার পড়া বেস্ট ইবুক এইটা। নয়না আর রকির দুষ্টু মিষ্টি সংসারটা সবচেয়ে সেরা। সিজন ২ এর অপেক্ষায় রইলাম। সবশেষে বলবো ১০ এ ১০ ❤️❤️"
আপু অনেক অনেক সুন্দর হয়েছে এক কথায়।বাকি টুকুর গল্পের অপেক্ষায় রইলাম ❤️
Read all reviews on the Boitoi app
আমি এত লম্বা রিভিউ দিতে পারি না, কিন্তু এই গল্পে পড়ে মনে হলো না দিলেই নয়। আমার পড়া বেস্ট ইবুক এইটা। নয়না আর রকির দুষ্টু মিষ্টি সংসারটা সবচেয়ে সেরা। সিজন ২ এর অপেক্ষায় রইলাম। সবশেষে বলবো ১০ এ ১০ ❤️❤️
আপুর লেখা নিয়ে নতুন করে আর কি বলার আছে। আমি বরাবরই মুগ্ধ আপুর লেখায়। দা-কুমড়ো ই-বুক টা ফানি টাইপ গল্প। গল্পে নয়নার সাথে রকির করা ব্যবহারগুলো আমার খুবই খারাপ লাগতো। মেয়েটা হাসতো, দুষ্টমি করতো, কিছু মনে না করার ভান করতো বলে এটা না যে মেয়েটা কষ্ট পায়না। তবে আর কি মেয়ে মানুষ হয় ভালোবাসার কাঙ্গাল, তাই তো রকির যত্নে, ভালোবাসায় গলে গেছে। তারপর তো যাও ভালোই যাচ্ছিলো সব। কিন্তু রকির দাদীর সীমালঙ্ঘনকারী কথা সব নষ্ট করে দিলো। সে জায়গায় নয়না প্রতিবাদ করতে যাওয়ায় রকি ওকে থাপ্পড় মেরে দিলো, এটা কি আদোতে ঠিক হলো?? দোষ তো আর একজন করে নাই, নয়নার ফুপি দোষ করলে রকির বড় চাচারও দোষ আছে। তাই বলে নয়নার পরিবারের সব মেয়েদের চরিত্র নিয়ে এভাবে বলবে?? আর রকির কথা কিছু বলার নাই। সবসময়ই মেয়েটার উপর নাইনসাফি করে গেছে। যেখনে ওর বলা উচিত ছিলো যে "একজনের জন্য সব মেয়ের চরিত্র নিয়ে কথা বলা ঠিক না" সেখানে সে তো কিছু বললই না উল্টো নয়না নিজের পরিবারের জন্য একটু স্টেন্ড নিছে ওমনি মেয়েটাকে থাপ্পড় মেরে দিলো। না মানে কত সোজা পরিবারের রাগ পরের বাড়ির মেয়ের উপর তোলা। যেকোনো মেয়েই নিজের পরিবারের খারাপ কিছু শুনতে পারবে না, এটাই স্বাভাবিক। শেষে নয়নার নিজের আত্মসম্মান নিয়ে বাসা থেকে চলে যাওয়া আমার মন টাকে অনেক তৃপ্তি দিছে। না চাইতেই সব পেয়ে যাওয়া রকিরও বোঝা উচিত "সহজে পেয়ে গেছি বলে কাউকে হেলা করতে নেই"। খুব খুব খুবই সুন্দর হইছে ই-বুক টা। কিন্তু এর পরের খন্ড কবে আসবে?? আমার যে আর তর সইতাছে না। আপু তাড়াতাড়ি এর পরের খন্ড দিয়া দাও প্লিজ।😫❤️🩹🥀
এক বসায় পড়ে শেষ করলাম। ভীষণ সুন্দর হয়েছে ইবুকটা। রকি আর নয়নার সংসার টা ভীষণ এনজয় করেছি। সবমিলিয়ে ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে। মিথুর লেখনী এতোওওওও সুন্দর হচ্ছে দিনকে দিন। নয়না দুষ্ট হলেও ওকে ভীষণ সুইট লেগেছে আমার কাছে। আর রকি একটু রাগী হলেও ভালোই ছিল খারাপ না। বেস্টটটটটট বেস্টটটটটটট ফরএভার ছিলল ইবুকটা। ১০/১০ 💚🥹
গল্পটি খুব সুন্দর লেগেছে
বইটা সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে। পরবর্তী পরিচ্ছেদ জন্য অপেক্ষায় রইলাম আপুকে অনুরোধ তাড়াতাড়ি দেয়ার জন্য।
অনেক সুন্দর হয়েছে। পরের পর্ব তাড়াতাড়ি দিও
প্রথম থেকে গল্পটা পরেই মজা পেয়েছি। নয়নার চরিত্র টা ফানি আর রকি একদম তার বিপরীত। নয়নার পাগলামি দেখে প্রথমে রকির ওপরে একটু রাগ হয়েছে। কিন্তু পরে ওদের সম্পর্কটা ও অনেক ভালো লাগলো 🥹 সব সুন্দর ভাবেই চলছিলো কিন্তু দাদি শুধু শুধু নয়নাকে ভুল বুঝেছে। আর রকির রাগের মাথায় থাপ্পড় মারতে নয়নার রাগ হয় এইখানে দুইজনই নিজেদের জায়গা থেকে ঠিক। শেষে নিজের আত্মসম্মান ধরে রেখে নয়নার বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত টা আসলেই প্রশংসনীয়... পরে কি হবে জানার জন্য আগ্রহী 🫶🏻 পরের অংশ জলদি দিয়ো.... তাদের দা-কুমড়োর সম্পর্কের সুন্দর সমাপ্তি দেখতে চাই
দা কুমড়ো কমেডি গল্পটা এককথায় অসাধারণ লেগেছে আমার কাছে।প্রথমে পড়ার শুরুতে যে কান্ড গুলো করল নয়না।সেইগুলোইও বেশি আনন্দ দিয়েছে।নয়না চরিত্রটা আমার অনেক বেশী সুন্দর আর ভালো লেগেছে। নয়না চন্ঞল, দুষ্ট মিষ্টিমেয়ে। আর অন্যদিকে রকি ছিল নয়নার বিপরীত মানুষ। রগচটা, খিদখিদে স্বভাবের,নয়না আর রকির সম্পর্ক দা কুমড়ো হলে ও পরিশেষে তারা এক অপরের প্রতি বুঝতে শিখেছে। দুই পরিবারের ঝগড়া-বিবাদ ছিল। তার মাঝে ও নয়নার প্রতি সবার ভালোবাসা ছিল।🫶 ওদের কট খেয়ে বিয়ে টা না মানলে ও রকি, শেষে গিয়ে নয়নার প্রতি যত্নশীল হয়ে উঠে। রকি আর নয়নার দুষ্টু মিষ্টি খুনসুটির সম্পর্ক অনেক সুন্দর ছিল। 👌 মুলত এই কমেডি/ফানি দা কুমড়ো গল্প টা ভীষণ ভালো লেগেছে আর সুন্দর ছিল।❤️🩹
দা-কুমড়ো খুব সুন্দর একটি কামেডি টাইপের গল্প। গল্পের শুরুতে নয়নার চঞ্চলতা আর দুষ্টুমিগুলো খুব এনজয় করেছি। এদিকে রকি পুরোটাই নয়নার বিপরীত হলেও ওদের এই দা-কুমড়ো সম্পর্কের মাঝেও ধীরে ধীরে গড়ে ওঠা খুনসুটি আর আবেগঘন মুহূর্তগুলো পড়তে খুব ভালো লেগেছে। নয়নার বাবার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে ভেবে শঙ্কিত হলেও চরিত্রগুলোর অনুভূতি ও ঘটনাপ্রবাহ সুন্দরভাবে ফুটে উঠেছে,তাই পড়ার আগ্রহ আরো বেড়ে গিয়েছে। সব মিলিয়ে দারুণ একটি গল্প ছিলো। ❤️🫶🏼