

“আল্লাহ আমাদের দুই জাতির মাঝে এক অলঙ্ঘনীয় পর্দা টেনে দিয়েছেন। আমরা সেই সীমানা লঙ্ঘন করেছি বলেই আজ আমাদের ওপর এই ঐশ্বরিক গজব নেমে এসেছে!” ফারাহ—এক সাধারণ মানবী। পৃথিবীর সীমানা ছাড়িয়ে তার জীবন কখন যে এক অলৌকিক জগতের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, সে নিজেও তা টের পায়নি। সে ভালোবেসেছিল এক অপরাজেয়, ভয়ংকর ইফ্রিত সম্রাট—আরদেয়ানকে। তখনও সে জানত না, তার এই নিষিদ্ধ ভালোবাসা কী পরিণতি বয়ে আনবে। একদিকে ইফ্রিত সম্রাট আরদেয়ানের নিজের ‘নূর-এ-হায়াত’-কে জান্নাতে ফিরে পাওয়ার তীব্র আকুতি, অন্যদিকে ইফ্রিত যুবরাজ কায়েসের আল্লাহর ইবাদতে নিজেকে সঁপে দিয়ে ফারাহকে ‘সাদা পায়রা’ হিসেবে জান্নাতে পাওয়ার অবাধ্য জেদ। এই মরণশীল জীবনের শেষে, আখিরাতের অনন্ত আকাশে কার ভাগ্যে জুটবে এই কাঙ্ক্ষিত নারী? সে কি আরদেয়ানের হাত ধরে তার অনন্তকালের সঙ্গিনী হবে, নাকি কায়েসের মনের আকাশে ডানা মেলে উড়ে বেড়াবে? দুই ভিন্ন জগতের মধ্যকার এক অভিশপ্ত, নিষিদ্ধ এবং চিরন্তন প্রেমের শ্বাসরুদ্ধকর উপাখ্যান জানতে পড়ুন—You Are My Forbidden Fruit.