
আমি একজন জ্যোতিষী। তবে আমি অন্যসব জ্যোতিষীদের মত নই। আমার কর্ম পদ্ধতি ভিন্ন। আমি মানুষের হাত দেখে গ্রহ-নক্ষত্র হিসেব করে অথবা নাম-জন্ম তারিখের সংখ্যাতত্ত্ব বের করে ভবিষ্যৎ বা ভাগ্য বর্ণনা করি না। আমি মনে করি মানুষের ভাগ্যে কী আছে বা ভবিষ্যতে কী হবে তা শুধু সৃষ্টিকর্তাই জানেন।