
যখন আমার ক্রাশ হঠাৎ করেই আমার দিকে নজর দিতে শুরু করল, ধীরে ধীরে আমার লুকিয়ে রাখা ছোট্ট পৃথিবীর অংশ হয়ে উঠতে চাইল, তখন এর পরিণতি কোথায় গিয়ে থামল? "শুধু তুই" ঝিলমি নামের এক শান্ত, অন্তর্মুখী মেয়ের গল্প, যে নিজের একাকীত্বকে সঙ্গী করে বাঁচতে শিখেছিল। আর তূর্য এমন একটি ছেলের গল্প, যে ধীরে ধীরে ঝিলমির জীবনের প্রথম সত্যিকারের বন্ধু হয়ে উঠেছিল। কিন্তু তাদের বন্ধুত্বটা কি ভালোবাসায় রূপ নিয়েছিল? নাকি থেমে গিয়েছিল কঠিন এক দেয়ালের মাঝে?