
যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। ❞ কথাটা হয়তো নেহার জন্যই প্রযোজ্য ছিল। যে মেয়ের পরিবারে প্রেম-ভালোবাসা মানেই গর্হিত অপরাধ, যেখানে প্রেম-ভালোবাসার নাম শুনলে রবিউল খানের চোয়াল শক্ত হয়ে যায়; সাত খুন মাফ হলেও এই অপরাধের কোনো মাফ হয় না, সেখানেই কিনা এমন একটা ঘটনা ঘটে গেল! কী করে হলো এমন ভুল?