

কোনো মানুষকে ভুল বুঝে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলা যায়? কিশোরী বয়সে পিহু নিয়েছিল এমনই এক সিদ্ধান্ত। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার রেশ ধরে পিহু ভেবে নিয়েছিল তার প্রথম ভালোবাসার মানুষটা একজন প্রতারক; বিবাহিত, দুই সন্তানের বাবা। প্রায় তিন বছর পর সে নির্লজ্জের মতো পিহুর জীবনে ফিরে এসেছে! তাই কবুল বলার মুহূর্ত থেকেই বুকভরা অভিমান, ঘৃণা আর অঝোর কান্না নিয়ে শুরু হয় পিহুর নতুন জীবন। কিন্তু সত্য কি এতটাই সহজ? তিন বছর আগের এক গ্রাম্য বিয়েবাড়ির কোলাহলে ধানক্ষেতে প্রথম দেখা, ঝগড়া, চিরকুটে লেখা কয়েকটি কবিতার লাইন, কিছু না বলা অনুভূতি আর ভুল বোঝাবুঝিতে সব মিলিয়ে যে গল্পটাকে পিহু বিশ্বাস করেছিল, সেই গল্পের প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে ছিল অন্য এক সত্য। যে মানুষটাকে সে লম্পট ভেবেছিল, সে কি আসলেই অপরাধী? নাকি একই মুখের আড়ালে লুকিয়ে ছিল এমন এক রহস্য, যার উত্তর জানলে পিহুর পুরো পৃথিবীটাই বদলে যাবে? একটু হাসি, অভিমান, পারিবারিক উষ্ণতা, প্রথম প্রেমের মিষ্টি অনুভূতি আর অবিশ্বাস্য সব মোড়ে ভরা এই গল্পটা একান্তই পিহু নামক এক তরুণীর। হয়তো কোনো কোনো ভালোবাসা হারিয়ে যায় না, শুধু ঠিক মানুষটাকে চিনতে একটু দেরি হয়ে যায়।
সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে ।আমি ভাবতেও পারেনি এত সুন্দর হবে । কিন্তু ওদের প্রেম কাহিনী এটা আরো একটু বারালে ভালো হতো। গল্পটার সিজেন 2 আসলে খুশি হব।
Read all reviews on the Boitoi app
সুন্দর একটা ছোট্ট গল্প ছিল।পরে মন ভরেনি।আরও পর্ব চাই।