

কাউকে ভালোবাসলে, আমাদের কাছে থাকা নীলপদ্মগুলো তাকে দিয়ে দিতে হয়। সে গ্রহণ করুক বা না করুক, আমাদেরকে দিতেই হয়। আর একবার কাউকে নীলপদ্ম দিয়ে দিলে, আর ফিরিয়ে নেওয়া যায় না। নীলপদ্মহারা হয়ে আমরা নিঃস্ব হয়ে যাই। অন্য কাউকে ভালোবাসতে পারি না। শত চেষ্টাতেও ভালোবাসা হয় না। আর ভালোবাসা সুন্দরতম অনুভূতির নাম। অনেকেই এই অনুভূতিকে ঠিকঠাক বুঝে উঠতে পারে না। ভুল করে ফেলে! নাঈমেরও কি ভুল হলো? ওর নীলপদ্মগুলো কি ও রুবাকেই দিতে পেরেছিল?
"এতো ছোট কেন হলো গল্পটা! আরেকটা পার্ট বেশি হলে কি হতো? রসায়ন নিয়ে এতো সুন্দর ভাবে গল্পের রসায়ন টেনেছে যে সাইন্সের ছাত্রী হয়েও দুতিন করে পড়েছি।"
সন্ধি, নাঈম আর রিদওয়ানের চমৎকার গল্পটা আগেও পড়েছিলাম আবারও ইবুক কিনে পড়লাম, সেই মিষ্টি।
Read all reviews on the Boitoi app
এতো ছোট কেন হলো গল্পটা! আরেকটা পার্ট বেশি হলে কি হতো? রসায়ন নিয়ে এতো সুন্দর ভাবে গল্পের রসায়ন টেনেছে যে সাইন্সের ছাত্রী হয়েও দুতিন করে পড়েছি।
কেনা হয়েছিল কিন্তু পড়া হয়ে উঠেনি। শরীরটা ভালো যাচ্ছে না বলে গুরুত্ব দেইনি। এখন পড়লাম, পড়ার পর মনে হলো গুরুত্ব আগে দিলেই মন আর শরীর দুটোই জুড়িয়ে যেত। আশা আপু কি লিখছেন এগুলো? মধু মধু আর শুধুই মধু। আপনার হাতে একশ একটা উম্মা।
মিষ্টি প্রেমের গল্প♥️