

লাল শাড়ি পরা লম্বা ঘোমটা টানা কে যেন এসে তাঁর মাথার কাছে বসেছে। তাঁর কপালে হাত রেখেছে। ঠাণ্ডা, তুলোর মত নরম আর হালকা একটা হাত। তবে লাল শাড়ি পরা মেয়ে-মানুষটাকে কেমন ছায়া-ছায়া লাগছে। দিঘির টলমলে জলে কারও ছায়া পড়লে যেমন দেখায় ঠিক তেমন। যেন ছায়ামানবী! কে এই ছায়ামানবী?!