
ভেজানো দরজাটা ঠেলে কে যেন ভিতরে ঢুকছে। তার ফর্সা মখমলের মত কোমল হাতটা দেখা যাচ্ছে। হাত ভর্তি কাচের চুড়ি আর অনামিকায় নীল পাথর বসানো আংটি। ঝড়ো হাওয়ায় তার গায়ের মিষ্টি গন্ধ ভেসে আসছে। সমস্ত ঘর ভরে যাচ্ছে মিষ্টি সৌরভে। এখনই তার অপরূপ সুন্দর মুখখানা দেখা যাবে। দেখা যাবে মায়াকাড়া নীল চোখজোড়া।