

SSC বা সমমান পরীক্ষায় English-এর রাইটিং পার্ট নিয়ে অনেক শিক্ষার্থীর মনেই একটা ভয় কাজ করে। মুখস্থ করার গতানুগতিক নিয়ম থেকে বের হয়ে, খুব সহজে যেন যেকোনো রাইটিং আইটেম পরীক্ষায় লিখে ভালো নম্বর পাওয়া যায়—সেই লক্ষ্যেই এই ই-বুকটি সাজানো হয়েছে। এই বইয়ে প্রতিটি রাইটিং আইটেমের জন্য এমন কিছু "ম্যাজিক ফরম্যাট" দেওয়া হয়েছে, যা শুধু একবার আয়ত্ত করলেই পরীক্ষায় যেকোনো টপিক আসুক না কেন—শিক্ষার্থীরা নিজে থেকেই তা বানিয়ে নিখুঁতভাবে লিখে আসতে পারবে। এটি শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটি কমপ্লিট সলিউশন। জটিল কোনো ভাষা ছাড়াই, যেকোনো Application, Letter, Email, Cover Letter, CV এবং Complaint Letter লেখার একটি সহজ Structure দেওয়া হয়েছে। প্রতিটি আধুনিক ও সঠিক নিয়মে সাজানো, যা পরীক্ষায় পূর্ণ নম্বর পেতে সাহায্য করবে। SSC পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ রাইটিং আইটেমগুলো যেন একটি মাত্র স্ট্যান্ডার্ড ফরম্যাট শিখেই পরীক্ষায় নির্ভুলভাবে লেখা যায়, সেই টেকনিকও বইটিতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, বিগত বছরগুলোর সকল শিক্ষা বোর্ডের SSC বা সমমান পরীক্ষার প্রশ্নের সহজ সমাধান সংযোজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নপদ্ধতি বুঝতে এবং শতভাগ প্রস্তুতি নিতে সাহায্য করবে।