

নিশীথ সাহেব দরজায় দাঁড়িয়ে আমার ছলছল চোখজোড়া দেখল, পরক্ষণেই এগিয়ে এল। আমি তখনো খেয়াল করিনি। আমি সামিরের ছোট কপালে চুমু দিলাম। দেখতে প্রায় আপার মতোই হয়েছে বাচ্চাটা। কিন্তু সবাই বলে জিহাদ ভাইয়ের মতো হয়েছে। অথচ ওকে দেখলেই আপার কথা মনে পড়ে। “বাচ্চাটা আদর পাচ্ছে, আমি কি দোষ করেছি?” আমি অবাক হয়ে তাকালাম। আমি তাকাতেই উনি বসল বিছানায়, এগিয়ে এল আমাদের দিকে। আমার কপালে ছোট করে চুমু দিয়ে বলল, “মন খারাপ?” “হুঁ।” “আমরাও বাচ্চা নিয়ে নিই?” আমার চোখ কপালে। মুহূর্তেই হো হো করে হাসলাম। ডাক্তার সাহেব বুঝি আমার এই হাসিটাই চেয়েছিল। হাসিমুখেই বললাম, “সামিরের আদরে ভাগ বসে যাবে।” “বসুক তবে।” “উহু, আগে খালার দায়িত্ব পালন করি। খালামনিরাই তো আরেক মা হয়।” নিশীথ হাসল। আমার নাক চেপে দিয়ে বলল, “নিজেকে সামলাতে পারে না, সে আবার সামিরের মা হবে! আমি আগে তোমায় পেড়েপুষে বড় করি, এরপর নাহয় আমাকে জীবনের সেরা উপহারটা দিয়ো। ততদিন পর্যন্ত অফার থাকুক।”
"গল্পটি ইতিমধ্যে কিছু অংশ আগে ফেসবুকে পড়া হলেও ই-বুক বের হবে শুনে মনটা খুশিতে অট্টহারা ছিল! বইটা ছিমছাম, আদর-আদর অনুভব করার মতো একটা গল্প! নেই কোনো অতিরঞ্জিত বা অসংগত কথা! আছে সাবলীল ভাষায় গালকে রক্তিম করার মতো ক্ষমতা, নায়ক সাহেবের ভালোবাসার সহজ স্বীকারোক্তি আর ইতি আপুর অরিত্রীর প্রতি ভালোবাসা মনের অন্তস্তলে শীতলতা প্রদান করেছিলো!🎀"
গল্পটি ইতিমধ্যে কিছু অংশ আগে ফেসবুকে পড়া হলেও ই-বুক বের হবে শুনে মনটা খুশিতে অট্টহারা ছিল! বইটা ছিমছাম, আদর-আদর অনুভব করার মতো একটা গল্প! নেই কোনো অতিরঞ্জিত বা অসংগত কথা! আছে সাবলীল ভাষায় গালকে রক্তিম করার মতো ক্ষমতা, নায়ক সাহেবের ভালোবাসার সহজ স্বীকারোক্তি আর ইতি আপুর অরিত্রীর প্রতি ভালোবাসা মনের অন্তস্তলে শীতলতা প্রদান করেছিলো!🎀
Read all reviews on the Boitoi app
লাবিবা আপু দিল খুশ করে দিছে😭😭😭
রং নম্বরের গল্প, পুরানো কনসেপ্ট নতুন প্রেক্ষাপটে। উচ্চমার্গীয় লেখনীর প্রভাবে অতুলনীয় লাগলো। আরাম আরাম গল্পটা, নামের মতই।
অসম্ভব সুন্দর একটি গল্প
Misti prem er golpo ta khub valo legeche.