

গ্রামের প্রভাবশালী চেয়ারম্যান-পুত্রের সঙ্গে এক অনাকাঙ্ক্ষিত পরিণয়ে হঠাৎই বদলে যায় সপ্তদশী কন্যা আরোহীর সহজ-সরল জীবন। শুরুটা ভয়ের হলেও আনভীরের পাগলাটে ভালোবাসা, মিহি যত্নে একটু একটু করে গলে যায় আরোহীর মন। ঘুচে যায় সব দূরত্ব। নিয়তির নিষ্ঠুর খেয়ালে সেই গভীর ভালোবাসার মাঝেই নেমে আসে অমানিশার ঘুটঘুটে আঁধার। তছনছ হয়ে যায় দুজনের জীবন। ছিটকে পড়ে দুই প্রান্তে! একসময়ের দাপুটে ছেলেটাও আজ নিঃস্ব। অন্ধকারে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ধাবমান। কী ঘটেছিল সেদিন? সত্যিই কি চিরতরে হারিয়ে নিঃশেষ আনভীর? নাকি এই দীর্ঘ অমাবস্যার শেষে লুকিয়ে আছে ভালোবাসার কোনো নতুন সূর্যোদয়? ভুল বোঝাবুঝি, বিরহ আর নিখাদ অনুভূতির এক রক্তক্ষরণী উপাখ্যান ‘অন্তরমোহ’।
"সুন্দর লেখা মনে হচ্ছিল চোখের সামনে সিনেমা দেখছি খুব কম গল্পই এটি অনুভব করায় পার্ট টু এর জন্য অপেক্ষায় রইলাম"
সুন্দর লেখা মনে হচ্ছিল চোখের সামনে সিনেমা দেখছি খুব কম গল্পই এটি অনুভব করায় পার্ট টু এর জন্য অপেক্ষায় রইলাম
Read all reviews on the Boitoi app
অসম্ভব সুন্দর গল্পটা ২ পাট দিন আপু তাড়াতাড়ি
আমার এখান থেকে ১৯ এর পর পড়া যায় না কেনো? 🥹 নাকি সবার ই এমন 🙂
অসাধারন একটা উপন্যাস, এর দ্বিতীয় খণ্ড তাড়াতাড়ি চাই লেখিকা আপু
ওয়াও আপু আপনার সব গল্পই আমি পড়ি এত ভালো লাগে আমার এই গল্পটাও অনেক ভালো হয়েছে,সিজন ২দেন তাড়াতাড়ি আপু❤️❤️
অনেক সুন্দর গল্প। আপু গল্পের বাকিটা তারাতাড়ি দিবেন প্লিজ। ❤️💖❤️
খুব এক্সাইটেড ছিলাম বইটা নিয়ে। কিন্তু এটা কি? অসমাপ্ত 😥😥😥 আবারও আরো কত অপেক্ষা করা লাগবে? রুপ কাজটা ঠিক করলো না। আনভীরের জন্য খুব খারাপ লাগছে।
অনেক সুন্দর। ২য় খন্ড কবে পাবো
অসাধারণ হয়েছে আপু.ফেসবুক আর ইবুক দু জায়গার দারুণ গল্প উপহার দিচ্ছেন আমাদের. আপনার জন্য শুভ কামনা রইল..আরও দারুণ দারুণ গল্পের অপেক্ষায় রইলাম আপু .. আর গল্প টা অসমাপ্ত দেখে একটু মন খারাপ হলো ..জানি না সিজন ২ আসবে কী না যদিও আসে তারাতারি দিয়েন আপু..
খুব ভালো হয়েছে এককথায় অসাধারণ গল্প টা