

অতঃপর একটি পারিবারিক ছবি তোলা হলো। যেটা আদতে কোনো সাধারণ ছবি ছিল না। সেই ছবিটিতে ছিল একটি পরিবার। যেই পরিবারটি হাজার বার ভাঙার পরেও হন্যে হয়ে সুখের খোঁজে মত্ত ছিল। ওই এক ছবিতে ছিল অসম্ভব শক্তিশালী এক মানিয়ে নেওয়ার গল্প। সৎ মা থেকে মা হওয়ার গল্প। সৎ ছেলে থেকে ছেলে হওয়ার গল্প। বিশ্বাসঘাতকতা আর বিচ্ছেদের বিশ্রী গল্প। পাপ থেকে প্রিয়জন হওয়ার গল্প। ছোট পাপা থেকে পাপা হওয়ার গল্প। ভুল থেকে শিক্ষা নেওয়ার গল্প। কিশোরী অনুভূতি থেকে স্বামী-স্ত্রী হওয়ার গল্প। এটাই সরোবর নামক সিকদার বাড়ির গল্প। যেখানে অজস্র তিক্ততা, দুঃখ থাকা সত্ত্বেও তারা ভালো থাকতে চায়। এবং উপসংহারে তারা সবাই ভালো থাকা খুঁজে পায়। উপসংহারেই লুকিয়ে থাকে এক সুখময় সূচনার গল্প। আমরা যেখানে সমাপ্তি খুঁজে পাই, জীবন ঠিক সেই জায়গায় নতুন এক সূচনা খুঁজে নেয়। তপোবন, রূপকথা, মৌনতা, এরোজ—ভেবেছিল প্রভাতের শুরুতেই তাদের জীবন উপসংহার টেনে নিয়েছে। কিন্তু তারা জানত না, অপরাহ্নে আরও একটি স্নিগ্ধ উপসংহার তাদের জন্য অপেক্ষা করছে। যেই উপসংহারের নাম অপরাহ্নে উপসংহার!
আমি কি বলবো আপু আপনার লেখা জাস্ট অসাধারণ ❤️ আর এই গল্পটি ও মন কেড়ে নেওয়ার মতোন গল্প
Read all reviews on the Boitoi app
অসাধারণ
এক কথায় অসাধারণ
আহা এরোজ আর মৌন বৌকে এত কিউট লাগে 🥰🥰🥰