

প্রায় প্রতিটি মানুষের জীবনসফর হয় এক মহাকাব্যিক প্রেমের ভুবন ছুঁয়ে; কেউবা এক প্রেমে, আবার কেউবা একের অধিক প্রেমিকার ভালোবাসায়! বেশিরভাগ মানুষই একাধিক প্রেমের আবাহনে স্নাত হয় এক মহাজাগতিক সুখময় মুহূর্তে অথবা হৃদয়ের ভেতর গভীর ক্ষত নিয়েও বেঁচে থাকে বর্তমানের সুখী মানুষের ভিড়ে। কিংশুক এমন একজন প্রেমিক, যার জীবন একাধিক প্রেমের করালগ্রাসে আহত হতে হতেও আপাত একজন সুখী মানুষ। অথচ প্রেমিকারা মুহূর্তে মুহূর্তে স্মৃতির বারান্দায় হাঁটাচলা করে অতি গোপনে-গোপনে! জীবনের শেষ প্রান্তে এসেও ভুলতে পারেনি ফেলে আসা জীবনের ভাঁজে ভাঁজে সেঁটে থাকা প্রেমিকাদের কোলাহল, ভালোবাসার স্বপ্নিল মুহূর্ত অথবা প্রেমিকার ভালোবাসার গোলাপের কাঁটার আঘাতের স্মৃতিচিহ্ন। কিংশুকের জীবন যেন এক মহাকাব্যিক প্রেম!