

অফিসের আড্ডায় দারুণ দারুণ সব আলোচনা হয়। আলোচনায় আমার অংশগ্রহণ হু-হা পর্যন্তই। চমৎকার সব কথা বলে চার্মবয়। — বুঝলেন মিজান ভাই, জীবনে সুখী হতে হলে আকাশের মেঘের মতো হতে হবে। মেঘ যেমন ইচ্ছে করলেই ঝমঝম করে বৃষ্টি হতে পারে, তেমন মানুষকেও হতে হবে। রোদেলা আকাশে ঝকঝকে সাদা তুলো হয়ে ভেসে বেড়ানো, আর জমে ঘন হলেই ঝমঝম করে বৃষ্টি। মানুষ সুখী হয় না কেন জানেন? ওই যে, জমে থেকেও ঝরতে পারে না। মনের ভেতর এত কালো মেঘ, তাও বৃষ্টি নামতে দেয় না। একবার যে মানুষ তার জীবনে বৃষ্টি হয়ে নামতে শিখে গেছে, ব্যস, তার আর কোনো সুখের অভাব নেই। কী দারুণ কথা, তাই না? আসলেই তো, জীবনের এই বয়ে চলা তো মেঘের ভেলার মতোই। শুধু আমরা সময়মতো বৃষ্টি হই না। সবার সঙ্গে আমিও মুগ্ধ হয়ে সেসব কথা শুনি। মাঝে-মধ্যে মনে মনে খুব আফসোস হতো, ইশ, এমন চমৎকার করে কথা বলবার মানুষটা যদি সবসময় সঙ্গে থাকত। পরক্ষণেই মনে হতো, ধুর। ধূসর রঙা শার্টের ওই চার্মবয় নামক সুখী মেঘ আমার জন্য নয়। আমার জন্য বরং আকাশের মেঘই সঙ্গী হোক। সেই ভালো।
"পরিচ্ছন্ন একটা উষ্ণ মিষ্টি গল্প। জটিল ব্যাপারটা এত সুন্দর করে হ্যান্ডেল করলো মনে হলো খুব সহজ ছিলো। প্রথম থেকে শেষ পর্যন্ত চম্বুকের মত আটকে ছিলাম।অসাধারণ একটা গল্প ❣️❣️"
পরিচ্ছন্ন একটা উষ্ণ মিষ্টি গল্প। জটিল ব্যাপারটা এত সুন্দর করে হ্যান্ডেল করলো মনে হলো খুব সহজ ছিলো। প্রথম থেকে শেষ পর্যন্ত চম্বুকের মত আটকে ছিলাম।অসাধারণ একটা গল্প ❣️❣️
Read all reviews on the Boitoi app
অসম্ভব সুন্দর। খুব ভালো লেগেছে গল্পটা। আরও অংশ বাকি আছে??
তৃধা অনিকা আপনার লেখা অসাধারণ। একই বিষয়ে শতশত লেখকের লেখা গল্প আছে এটাও ঠিক তেমনই একটি বিষয়।খুব কমন একটি বিষয়ে লেখা একটি গল্পকে আপনার লেখনির মাধ্যমে এমন অসাধারণ করে ফুটিয়ে তোলেন যে সবার থেকে আলাদা হয়ে যায় গল্পটা।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
এতো মন ছুঁয়ে যাওয়া গল্পটা। পড়েই মনটা ভালো হয়ে গেছে। ❤️❤️❤️
এত সুন্দর একটা লেখা। মন ছুঁয়ে যাওয়ার মতো।