

"বিয়ের প্রথম রাতে, যেখানে বরের সঙ্গে থাকার কথা, সেটা না করে সতীনের বাচ্চার জন্য ফিডার তৈরি করতে হচ্ছে।" রান্নাঘরে থাকা নতুন বউয়ের রাগী চেহারা দেখে ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসির রেখা ফুটে ওঠে সিরাতের। তিন বছরের বাচ্চা মেয়েকে কোলে নিয়ে সে বিছানার মাঝখানে বসে আছে। ঘর থেকে রান্নাঘর সরাসরি দেখা যায়। পাশেই অবাক চোখে দাঁড়িয়ে আছে মাহতাব। স্ত্রীর এমন রূপের সঙ্গে সে মোটেই পরিচিত নয়। "সিরাত, সমস্যা কী তোমার? নিমু আমার স্ত্রী। ওকে দিয়ে তুমি এভাবে কাজ করাতে পারো না।" "তাহলে আমি কে?" "তুমিও আমার স্ত্রী।" "ঘরে বউ, বাচ্চা রেখে আরেকজনকে বিয়ে করার কোনো মানে হয়, মাহতাব?" "তোমার সঙ্গে পাঁচ বছর তো মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তোমার প্রতি আমার কোনো অনুভূতিই কাজ করে না। এতে দোষ কী আমার?" "অনুভূতি কাজ করে না? অথচ প্রতি রাতে আমার কাছে ঠিকই আসতে পারো। অনুভূতি যদি না-ই থেকে থাকে, তাহলে আমার কোলে তোমার বাচ্চা এলো কীভাবে? কাছে আসার সময় অনুভূতি ঠিকই জন্মায়। কিন্তু দায়িত্ব নেওয়ার বেলায় অনুভূতি শেষ?"