
রাতের অন্ধকারে বাচ্চাসহ মাকে খুন করা হচ্ছে। প্রথমে পশুপাখি, ধীরে ধীরে সে হাত বাড়িয়েছে মানুষের দিকে। কে সে? হিংস্র কোনো জন্তু, কোনো মানুষ নাকি অশরীরী কিছু? মাশিয়ার দিকে পিছলে পিছলে এগিয়ে আসা দুর্গন্ধযুক্ত বস্তুটা আসলে কী? কেন মাশিয়া বস্তুটাকে এতটা ভয় পায়? শুনশান ‘রামন’স বার অ্যান্ড ক্যাফেটেরিয়া’—কী রহস্য লুকিয়ে আছে এখানে?