

ভালোবাসা কি শুধু হৃদয়ের বন্ধন, নাকি এমন এক প্রতিশ্রুতি—যেখানে একজন মানুষ নিজের সমস্ত ক্ষমতা, অহংকার আর সাম্রাজ্যও প্রিয় মানুষের জন্য ত্যাগ করতে পারে? ‘জাভিয়ানের জিন্নীয়া’ হলো ‘ডিজায়ার আনলিশড’ উপন্যাসের এক বিশেষ পর্ব, যেখানে মেক্সিকোর প্রভাবশালী জাভিয়ান এমিলিও চৌধুরীকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন রূপে। ভয়ংকর গডফাদার পরিচয় ছাপিয়ে সে হয়ে ওঠে একজন নিবেদিতপ্রাণ স্বামী এবং অনাগত সন্তানের অপেক্ষায় থাকা এক স্নেহময় বাবা। তান্বীর মাতৃত্বের প্রতিটি মুহূর্ত, জাভিয়ানের নিঃস্বার্থ যত্ন, পরিবারের আবেগঘন মিলন, হাসি-ঠাট্টা, অশ্রু, রাজকীয় ভালোবাসা এবং হৃদয়স্পর্শী সম্পর্কের অসংখ্য মুহূর্তে সাজানো এই বিশেষ পর্ব পাঠকদের নিয়ে যাবে এক উষ্ণ অনুভূতির জগতে। যারা ‘ডিজায়ার আনলিশড’-এর জাভিয়ান ও তান্বীকে ভালোবাসেন, তাদের জন্য এই স্পেশাল পর্ব হবে এক আবেগময়, প্রশান্তিদায়ক এবং স্মরণীয় পাঠ-অভিজ্ঞতা।
"সাবিলা আপুর লেখা নিয়ে যত বলবো ততই কম হবে। আপুর লেখা গল্প গুলো এককথায় অসাধারণ। এর আগেও আপুর লেখা আযদাহা, জ্যাফিয়নের ব্লুবার্ড, অ্যাথানাসিয়া গল্পগুলো পড়েছি। আর এখন "জাভিয়ানের জিন্নীয়া"। প্রত্যেকটা গল্পই মারাত্মক সুন্দর। নানান ব্যস্ততার মাঝেও আজকে ক্লাস করে বাসায় এসেই ই-বুক টা কিনে পড়া শুরু করি। এক বসায় গল্পটা পড়ে শেষ করেছি। 🙃 যাইহোক, জাভিয়ান আর তার জিন্নীয়া ওদের অংশকে নিয়ে ভালো থাকুক, এটাই কামনা করি। সব মিলিয়ে গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে 🩷🎀"
সাবিলা আপুর লেখা নিয়ে যত বলবো ততই কম হবে। আপুর লেখা গল্প গুলো এককথায় অসাধারণ। এর আগেও আপুর লেখা আযদাহা, জ্যাফিয়নের ব্লুবার্ড, অ্যাথানাসিয়া গল্পগুলো পড়েছি। আর এখন "জাভিয়ানের জিন্নীয়া"। প্রত্যেকটা গল্পই মারাত্মক সুন্দর। নানান ব্যস্ততার মাঝেও আজকে ক্লাস করে বাসায় এসেই ই-বুক টা কিনে পড়া শুরু করি। এক বসায় গল্পটা পড়ে শেষ করেছি। 🙃 যাইহোক, জাভিয়ান আর তার জিন্নীয়া ওদের অংশকে নিয়ে ভালো থাকুক, এটাই কামনা করি। সব মিলিয়ে গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে 🩷🎀
Read all reviews on the Boitoi app