

রাত যখন গভীর হয়, চেনা চারপাশ তখন রূপ বদলে এক পরাবাস্তব রূপ নেয়। মানুষের অবচেতনের ভয়, তীব্র একাকীত্ব আর অলৌকিকতার এক হাড়হিম করা ক্যানভাসে বোনা তিনটি মনস্তাত্ত্বিক গল্পের সংকলন। মফস্বলের পুরোনো কোয়ার্টারের একাকীত্ব দূর করতে নীলার ফ্ল্যাটে সাবলেট আসে মীরা ও তিথি। কিন্তু ডাইনিংয়ের হলদে আলোয় কেন ওদের কোনো ছায়া পড়ে না দেওয়ালে, আর মধ্যরাতে কেনই বা ঘরের ইনডোর প্ল্যান্টগুলো শুকিয়ে যায়? পরীক্ষার আগের রাতে একা পড়ার জন্য পাশের খালি ফ্ল্যাটে আশ্রয় নেয় রিমা। মাঝরাতে কাচের জানালায় অদ্ভুত টোকার শব্দ আর নতুন রুমমেটের আচমকা উপস্থিতি কি শুধুই তার হ্যালুসিনেশন, নাকি পেছনে লুকিয়ে আছে কোনো রক্তাক্ত অতীত? কুড়িয়ে পাওয়া এক মোবাইল ফোনে প্রতিদিন রাত পৌনে তিনটায় ‘Unknown’ নম্বর থেকে কল আসতে শুরু করে ফাহিমের। ওপাশের রহস্যময় কণ্ঠস্বরটি ফাহিমের ঘরের ভেতরের সব গোপন খবর জানল কীভাবে, আর কেনই বা সেই স্বর দিন দিন হুবহু ফাহিমের নিজের গলার মতো হয়ে উঠছে? “আপনি যাকে হ্যালুসিনেশন ভাবছেন, তা যদি আপনার দরজায় কড়া নাড়ে?” আজই ডুবে যান সালসাবিলা নকি-র তৈরি করা এক অন্ধকারের অতলে।
""নিশিস্বর" ইবুকের তিনটা গল্পই বরাবরের মতো ভালো লেগেছে। দেওয়ালে কার ছায়া: একটা দারুণ জমজমাট হরর। ভালো লেগেছে। গল্পটা আরেকটু বড় হলে ভালো হতো। বিশেষ করে যদি মীরা বা তিথির সাথে কেন এমন হলো, যেখান থেকে গল্পটার শুরু, তা বলা হতো! ঘুমোবেন না জাগবেন: সুন্দর। ভালো লেগেছে। নিশিস্বর: দারুণ! এখন তো দেখি রাস্তায় আইফোন 17 পেলেও পকেটে ঢুকাতে দশবার চিন্তা করতে হবে!"
"নিশিস্বর" ইবুকের তিনটা গল্পই বরাবরের মতো ভালো লেগেছে। দেওয়ালে কার ছায়া: একটা দারুণ জমজমাট হরর। ভালো লেগেছে। গল্পটা আরেকটু বড় হলে ভালো হতো। বিশেষ করে যদি মীরা বা তিথির সাথে কেন এমন হলো, যেখান থেকে গল্পটার শুরু, তা বলা হতো! ঘুমোবেন না জাগবেন: সুন্দর। ভালো লেগেছে। নিশিস্বর: দারুণ! এখন তো দেখি রাস্তায় আইফোন 17 পেলেও পকেটে ঢুকাতে দশবার চিন্তা করতে হবে!
Read all reviews on the Boitoi app