

ছাদে পা রেখে ইয়াসির ভয়ই পেয়ে গিয়েছিল। ভূত-প্রেত বিশ্বাস করলে হয়তো চিৎকার দিয়ে উঠত। যেহেতু এসবে তার বিশ্বাস নেই, তাই চিৎকার না দিয়ে নিঃশব্দে ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণের মাঝেই বুঝতে পারল এটা ভূত-প্রেত নয়, দাদীর আহ্লাদী ছোট নাতনি। রাত এখন এগারোটা বাজে। সবাই মোটামুটি ঘুমে। এই মেয়ে একা ছাদে কী করে? মনির খোলা ঘন কালো চুলে জ্যোৎস্নারা ছুঁয়ে যাচ্ছে। ইয়াসির একবার আকাশের চাঁদটাকে দেখল, একবার মনিকে। বিড়বিড় করে বলল, —জ্যোৎস্না নাকি চাঁদ? জ্যোৎস্না ভেজা চাঁদ।
সাধারণের মাঝে অসম্ভব সুন্দর লেগেছে। ধন্যবাদ লেখিকাকে।
Read all reviews on the Boitoi app
আপুর সব গল্পের মতো এটিও দারুণ, সাধারণ এর মধ্যে অসাধারণ
সাধারণের মাঝে অসাধারণ এক একটা চরিত্র চমৎকার।