

রাস্তার মোড়ের সেই অন্ধ ভিখারিটা আজও থালা পেতে বসে আছে। আমি ভিখারির সামনে গিয়ে দাঁড়িয়ে, পকেট থেকে দশ হাজার টাকার বান্ডিলটা বের করে ভিখারির থালায় ফেলে মাথা নুইয়ে বিষণ্ণ মনে পথ চলতে শুরু করলাম। কিছুদূর যাওয়ার পর হঠাৎ মনে হলো, দশ হাজার টাকা পেয়ে ভিখারিটা কী করছে একটু দেখি। ভিখারি দশ হাজার টাকার বান্ডিলটা ছুঁড়ে রাস্তায় ফেলে দিল। একশো টাকার নোটের বেশ মোটাসোটা বান্ডিল। অন্ধ ভিখারি হয়তো টাকার বান্ডিলটা হাতে নিয়ে মনে করেছে, কেউ ফাজলামো করে কতগুলো কাগজকে রাবার দিয়ে পেঁচিয়ে তার থালায় ফেলেছে।