

অনিকেত আর চিত্রার সুখের সংসার। তাদের সংসারে ছোট্ট সোনা মিহিকা আছে। অনিকেত অনেক বড়ো মাপের একজন মনোরোগ বিশেষজ্ঞ। এককথায়, ডা. অনিকেত রায়কে অনেকেই চেনে। হঠাৎ শুভ নামের একজন আগন্তুকের আবির্ভাব হয়। কে এই শুভ? শুভর জন্য কি তাদের ছোট্ট সুখের সংসার তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে? ভালোবাসা সে তো চোরাবালি। এই চোরাবালিতে যে ডুবেছে, তার নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া বড়োই কঠিন।
"শতাব্দী ঘোষের ‘চোরাবালি’ গল্পটি ছোট হলেও এর ভেতরের অনুভূতিগুলো বেশ গভীর। ভালোবাসা, না-পাওয়া, হারিয়ে ফেলা আর সম্পর্কের টানাপোড়েন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সহজ-সরল ভাষায় লেখা গল্পটি পড়তে পড়তে নিজের অজান্তেই চরিত্রগুলোর অনুভূতির সঙ্গে মিশে যাওয়া যায়। ছোট গল্প হলেও শেষ করার পর বেশ কিছুক্ষণ ভাবনায় রেখে যায়—সত্যিই চমৎকার একটি লেখা। ❤️"
শতাব্দী ঘোষের ‘চোরাবালি’ গল্পটি ছোট হলেও এর ভেতরের অনুভূতিগুলো বেশ গভীর। ভালোবাসা, না-পাওয়া, হারিয়ে ফেলা আর সম্পর্কের টানাপোড়েন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সহজ-সরল ভাষায় লেখা গল্পটি পড়তে পড়তে নিজের অজান্তেই চরিত্রগুলোর অনুভূতির সঙ্গে মিশে যাওয়া যায়। ছোট গল্প হলেও শেষ করার পর বেশ কিছুক্ষণ ভাবনায় রেখে যায়—সত্যিই চমৎকার একটি লেখা। ❤️
Read all reviews on the Boitoi app
পাঠপ্রতিক্রিয়াঃ তিন পর্বের ছোট্ট গল্প। পড়তে পড়তেই শেষ। গল্পটাতে কিছু কিছু মনোরোগ বিশেষজ্ঞ তার রোগীকে ঠিক কতটা প্রাধান্য দেয় যার কারণে রোগী ডক্টরের সাথে ফ্রী হতে পারে, ডক্টর রোগীর সমস্যা টা কতটা বুঝে নিতে পারে সব খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সবার ভালোবাসা পূর্ণতা পায় না কেউ ভালোবাসা হারিয়ে হয়ে উঠে পাগলপ্রায় আবার কেউ বুকের মাঝে লুকিয়ে রাখে অব্যক্ত ভালোবাসা। নিজেদের মাঝে কখনো তৃতীয় ব্যক্তির স্থান দিতে নেই নিজেদের মাঝে বোঝাপড়া করে নিলে সম্পর্কটা অটুট থাকে সেটাও গল্পটাই প্রাধান্য পেয়েছে। ছোট একটা গল্প হলেও অনেক কিছু আছে গল্প টাতে। সুন্দর ছিল।
শতাব্দী ঘোষের ‘চোরাবালি’ ছোট পরিসরে লেখা একটি আবেগঘন মনস্তাত্ত্বিক গল্প। ভালোবাসা, সম্পর্ক, অতীতের স্মৃতি আর মানুষের মনের জটিল অনুভূতিগুলো গল্পটিতে সুন্দরভাবে উঠে এসেছে। গল্পের চরিত্রগুলো ধীরে ধীরে পাঠককে এমন এক অনুভূতির জগতে নিয়ে যায়, যেখানে ভালোবাসা শুধু পাওয়া নয়—কখনো কখনো অপেক্ষা, হারানো আর না-পাওয়ার নামও। সহজ ভাষায় লেখা হলেও গল্পটির আবেগ পাঠকের মনে দাগ কাটবে। ‘চোরাবালি’ নামটিও গল্পের অনুভূতির সঙ্গে বেশ মানানসই।
পাঠপ্রতিক্রিয়া: ভালোবাসার ছোট্র একটি গল্প। যে গল্পে লুকিয়ে আছে একজনের ভালবাসা না পাওয়ার বেদনা, অন্যজনের ভালবাসা লুকানোর বেদনা। ভালবেসে সবাই ঘর গড়তে পারে না। আবার সবাই ভালবাসা ভুলেও সুখে থাকতে পারে না। কেউ ভালবাসা ভুলে অন্যকোনো আশ্রয়ে সুন্দর জীবন যাপন করে। আবার কেউ ভালবাসা ভুলে থাকতে নিজের জীবন বিষাদে ভিড়িয়ে রাখে। কেউ ভালবাসা পাওয়ার জন্য পাগল হয়।কিন্তু কথায় আছে না সবাই ভালবেসে ঘর বাঁধতে পারে না। লেখিকা "চোরাবালি"তে যেন আমাদের বাস্তবতা কে তুলে ধরেছেন। গল্প ছোট হলেও চমৎকার ছিল। ইবুকঃ চোরাবালি লেখক: শতাব্দী ঘোষ লেখা: নিপানুর বিনতে নুরনবী
অসমাপ্ত প্রেমের গল্প!! পড়তে পড়তে অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম। কিন্তু শেষটায় গিয়ে বুঝতে পারিনি, এত দ্রুত কীভাবে শেষ হয়ে গেলে। মুগ্ধ হয়ে এক দমে পড়ার মতে চমৎকার গল্প। পুরোটা পড়তে পড়তে একবারও এটা গল্প মনে হয়নি। মনে হয়েছে,কোনো বন্ধুর পাশে বসে হয়তো তার পরিচিত কারো গল্প শুনছি। বেশ অনেকদিন পর এমন ছোট গল্প পড়লাম। সত্যি ভালো লেগেছে। দিদির জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা।