

লাল জামদানি, খয়েরি মেহেদি কিংবা সোনার ভারী গহনা—কোনো কিছুই স্নেহার ভবিষ্যৎ ছিল না। মধ্যবিত্ত জীবনের অলিখিত একাকীত্ব, অবহেলা ও অপ্রাপ্তির দীর্ঘ পথ হেঁটে, যেখানে তার ঝুলিতে কেবল ক্লান্তি জমার কথা ছিল, সেখানে হুট করেই এক টুকরো শরতের হাওয়া হয়ে আসে অয়ন। যে মানুষটি নিজের চোখের মায়া, বুকভরা ভালোবাসা ও পরম যত্নে প্রতি মুহূর্তে স্নেহাকে মনে করিয়ে দেয়, সে কতটা বিশেষ। অয়নের সঙ্গ, অয়নের পরিবার এবং অয়নের ভালোবাসায় ধীরে ধীরে গলতে শুরু করে স্নেহার কঠিন খোলসে আবৃত পাথুরে মন। তবে তখনই হঠাৎ শুরু হয় দুই মেরুর দুই বাসিন্দার দূরত্বের এক নতুন লড়াই। দূরত্বের এই লড়াইয়ে দিতে হয় ধৈর্য নামক এক দীর্ঘ পরীক্ষা। এই পরীক্ষার ফলাফল অবশেষে কী হয়? ঘুচে কী কভু এই দূরত্ব? দূরত্বে থাকাকালীন দু'জনের জীবনচক্র কীভাবে ঘুরে? ছুঁতে পারে দু'জন স্বপ্নের চূড়া? সমস্ত ক্লান্তি, সংশয়, বিপদ শেষে কোনো এক জ্যোৎস্নায় ধ্রুবতারাকে কেউ মুড়িয়ে নেয় এসে অনুরাগে?

"গল্পটি চমৎকার হয়েছে।'অয়ন' ও 'স্নেহা' চরিত্র দুটি পাঠকের খুব প্রিয়। স্নেহার অদম্য সাহস, জেদ ও লক্ষ্যের প্রতি অবিচল থাকা সত্যি প্রশংসনীয়। আর অয়নের মতো শান্ত, ভদ্র মানুষের ভালোবাসা এবং তার পরিবারের চমৎকার বন্ডিং স্নেহার জীবনকে পূর্ণতা দিয়েছে। সমাজে স্নেহার মতো অসংখ্য নারী রয়েছে, আর অয়নের মতো মানুষ তাদের জীবনে এসে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করুক। নাফিসার লেখা বরাবরই চমৎকার। ভীষণ ভালো লেগেছে গল্পটা।"
গল্পটি চমৎকার হয়েছে।'অয়ন' ও 'স্নেহা' চরিত্র দুটি পাঠকের খুব প্রিয়। স্নেহার অদম্য সাহস, জেদ ও লক্ষ্যের প্রতি অবিচল থাকা সত্যি প্রশংসনীয়। আর অয়নের মতো শান্ত, ভদ্র মানুষের ভালোবাসা এবং তার পরিবারের চমৎকার বন্ডিং স্নেহার জীবনকে পূর্ণতা দিয়েছে। সমাজে স্নেহার মতো অসংখ্য নারী রয়েছে, আর অয়নের মতো মানুষ তাদের জীবনে এসে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করুক। নাফিসার লেখা বরাবরই চমৎকার। ভীষণ ভালো লেগেছে গল্পটা।
Read all reviews on the Boitoi app
পড়তে পড়তে কখন যে শেষ হয়ে গেল বুঝলাম না।নাফিসা আপুর লেখা বরাবরই চমৎকার। আপুর লেখা অয়ন আর স্নেহা চরিত্রটাকে আমার এত্তো ভালোলাগে।ফেসবুকে ওদের পড়ার পর থেকেই ওদের পরবর্তী জীবন সম্পর্কে জানতে ইচ্ছা হতো।ফাইনালি ওদের পড়তে পারলাম।স্নেহার সাহসীকতা,জেদের প্রশংসা না করলেই নয়।নিজের জীবনের লক্ষ্য থেকে সে কিছুতেই সরেনি।আর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যদি অয়নের মতো একজন ভদ্র,শান্ত পুরুষ জীবনে ভালোবাসা নিয়ে আসে তাহলে তার কি আর পিছিয়ে যাওয়ার সুযোগ থাকে।অয়নের পরিবারটাকে আমার এত্তো পছন্দ হয়েছে।সবার মধ্যকার বন্ডিংটা অসাধারণ। আমাদের সমাজে এমন স্নেহা অসংখ্য আছে।তাদের জীবনের অয়নের মতো কেউ আসুক।তারা নিজেদের স্বপ্ন পূরণ করে ভালো থাকুক
চমৎকার সুন্দর একটা গল্প শেষ করলাম।' স্নেহা ' শব্দটায় অগাধ ভালোবাসার প্রকাশ হলেও মেয়েটির জীবনের শুরুতে ভালোবাসার ছিটেফোঁটাও ছিলো না। সেই এক সাহসী আর অদম্য নারী নিজ ভাগ্যের জোড়ে নাকি অসিম সাহসীকতায় নিজের ভাগ্যে সুখ কুড়ালো। এতো কিছুর মধ্যেও নিজ লক্ষ্য থেকে এক বিন্দু পরিমাণ সরলো নাহ। স্নেহার মা এই সমাজে অহরহ আছে। ঠিক তেমনি রয়েছে স্নেহার মতোই বহু অভাগী। কিন্তু সব স্নেহারা কি পারে নিজের অভাগী তকমা সরিয়ে লক্ষ্যচ্যুত না হয়ে ভাগ্য টা সুপ্রসন্ন করতে?? বৃষ্টির মধ্যেই এক নীড় খুঁজে পেলো এই উপন্যাস এর স্নেহা। বাস্তবের সকল স্নেহা রাও যেন সাহস না হারিয়ে নিজের নীড় খুঁজে নেয়, অথবা নিজেই নিজের নীড় টুকুন গড়ে নেয়, এই আমার প্রত্যাশা💓