

মায়া এমন এক কঠিন বস্তু যে, মানুষ শত ধোঁকা ও অপমানের পরও ওই মায়ার বাঁধন থেকে বের হয়ে আসতে পারে না। যেমনটা পারছে না তিলোত্তমা। চোখ বন্ধ করলেই... জুনাইদের মলিন মুখটা ভেসে উঠছে। তার কথা, রাগ, চিৎকার-চেঁচামেচি থেকে শুরু করে গায়ে হাত তোলা... সবকিছুই নিখুঁত ছবির মতো স্পষ্ট মনে পড়ছে। আর তাতেই... বুক ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। মানুষ যে কেন এইভাবে ঠকে যায়, কেন যে সব ভালোবাসা দিনশেষে মিথ্যে হয়, কেন যে সবাই দিনশেষে নিঃস্ব ও একা হয়, আজও তার হিসেব মেলাতে পারল না সে। অঙ্কে কাঁচা হওয়াতে কি না কে জানে, জীবনের হিসেব ঠিকঠাক মিলল না। সবকিছুতেই গড়বড় হলো।
"কতদিন পর আপনার ইবুক পড়লাম। শুরুতে মন খারাপ হলেও শেষটা পড়ে তৃপ্তি পেয়েছি। তিলোত্তমার জার্নিটা কঠিন ছিলো। গল্পটা ছোট হয়ে গেছে। পড়তে পড়তেই টুপ করে শেষ হয়ে গেছে। আরেকটু লম্বা হলে ভালো লাগতো। পরবর্তীতে মোটাসোটা ইবুক লিখবেন আপু।"
কতদিন পর আপনার ইবুক পড়লাম। শুরুতে মন খারাপ হলেও শেষটা পড়ে তৃপ্তি পেয়েছি। তিলোত্তমার জার্নিটা কঠিন ছিলো। গল্পটা ছোট হয়ে গেছে। পড়তে পড়তেই টুপ করে শেষ হয়ে গেছে। আরেকটু লম্বা হলে ভালো লাগতো। পরবর্তীতে মোটাসোটা ইবুক লিখবেন আপু।
Read all reviews on the Boitoi app