
হিংস্রতার আড়ালে দুই চিরন্তন ভালোবাসার গল্প। একদিকে সামরিক ইউনিফর্মের আড়ালে কঠোর, অনমনীয় ও একচ্ছত্র ক্ষমতার অধিপতি মেজর রৌশান ওয়াসিফ। যার জীবনের একমাত্র জেদ ও দুর্বলতার নাম—আইরা। ভালোবাসার ছদ্মবেশে তৈরি করা এক অদৃশ্য মানসিক ও শারীরিক বন্দিশালায় আইরাকে নিজের সীমানায় আটকে রাখাই যেন তার অধিকার। কিন্তু, আইরা কেবল এক করুণা প্রার্থনাকারী অবলা নারী নয়। সমস্ত অত্যাচার, অপমান ও শৃঙ্খল ভেঙে নিজের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার জন্য সে চালে বিপজ্জনক মনস্তাত্ত্বিক চাল। রৌশানের তৈরি করা নিবিড় কারাগার আর আইরার ক্ষুরধার প্রতিশোধের মাঝখানে দাঁড়িয়ে এক যুগল, ভালোবাসার নতুন সমীকরণ। ক্ষমতার এই যুদ্ধে জয় হবে কার? ভালোবাসার নামে শুরু হওয়া হিংস্র শৃঙ্খল কি সত্যিই একদিন বদলে যাবে নিঃশর্ত সমর্পণে, নাকি বিষাক্ত অন্ধকারের অতলে তলিয়ে যাবে দুটো হৃদয়? অন্যদিকে, সাতাশ বছরের পরিপক্ব তাফসি আর একুশের ছটফটে তরুণ নীলাদ্রি—সামাজিক নিয়ম আর বয়সের বিস্তর ফারাকে এক অদ্ভুত, অসম ভালোবাসার গল্প। একদিকে সমাজ ও পরিবারের হাজারো দ্বিধা-দ্বন্দ্ব, অন্যদিকে সব বাধা আর মেজরের ভয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাফসিকে নিজের করে পাওয়ার নীলাদ্রির উন্মাদের মতো একনিষ্ঠ জেদ! এই অসম ও অসমাপ্ত আকুলতা গল্পের থমথমে আবহে এনে দেয় এক স্নিগ্ধ রোমাঞ্চ।