

যে বয়সে মেয়েরা মায়ের আঁচল ছেড়ে বের হয় না, সে বয়সেই দিয়া নিজের কাঁধে তুলে নিয়েছে ছোটো ছোটো দুজন বাচ্চাকে লালন-পালন করার দায়িত্ব। বিয়ের রাতেই দিয়ার স্বামী ধ্রুব এহসান দিয়াকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, সে নিজের বাচ্চাদের জন্য মা এনেছে, কোনো স্ত্রীকে নয়। দিয়ার প্রয়োজন ছিল মাথার ওপর ছাদ, পায়ের নিচে শক্ত মাটি, আর পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ, যা সে ধ্রুব এহসানকে বিয়ে করে পেয়েছে। আর ধ্রুব এহসানের প্রয়োজন ছিল নিজের সন্তানদের জন্য একজন স্নেহময়ী, দায়িত্বশীল মা, সেটাও সে পেয়েছে দিয়াকে বিয়ে করে। আর এভাবেই শুরু হয় দুজনের দেওয়া-নেওয়ার সম্পর্ক। কিন্তু কেবলই আদান-প্রদান আর কর্তব্যের হিসাব-নিকাশ করে কী একটা জীবন পার করে দেওয়া যায়? এই দেওয়া-নেওয়ার সম্পর্কের মধ্যে দিয়ে কী হবে তাদের ভবিষ্যৎ আর সংসার জীবনের?
"ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প উপহার হিসেবে দেওয়ার জন্য 🥰সত্যি বলতে মন ছুয়ে যাওয়ার মতো একটা গল্প,যা অনেকটা বাস্তবধর্মী,আমাদের সমাজে প্রতিটা মেয়েকে উদ্ভূদ্য করার মতো, দিয়া তার জীবনের ঘটনা গুলো অনেককে নতুন করে বাঁচার অনুপ্রেরণা হতে পারে,গ্পলটির প্রতিটি পর্ব মনকে আপ্লুত করে তোলে,আবারও ধন্যবাদ জানাই লেখিয়া আপু কে এতো মনোরম ভায়ায় গল্পটি উপস্থাপন করার জন্য দোয়া রইলো আপু তোমার জন্য আল্লাহ যেন তোমায় সাফল্যের দারপ্রান্তে পৌঁছে দেয় এবং শুভকামনা রইল আপু, সব সময় এমনই থেকো🥰🥰🥰🥰"
অনেক সুন্দর হয়েছে। খুব ভালো লাগলো পড়ে ,,তোমাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর সুন্দর গল্প উপহার দেয়ার জন্য ❤️
Read all reviews on the Boitoi app
golpo ta ato ta sundor bolar moto na golpo sotti khub sundor hoise
ধন্যবাদ এতো সুন্দর একটা গল্প উপহার হিসেবে দেওয়ার জন্য 🥰সত্যি বলতে মন ছুয়ে যাওয়ার মতো একটা গল্প,যা অনেকটা বাস্তবধর্মী,আমাদের সমাজে প্রতিটা মেয়েকে উদ্ভূদ্য করার মতো, দিয়া তার জীবনের ঘটনা গুলো অনেককে নতুন করে বাঁচার অনুপ্রেরণা হতে পারে,গ্পলটির প্রতিটি পর্ব মনকে আপ্লুত করে তোলে,আবারও ধন্যবাদ জানাই লেখিয়া আপু কে এতো মনোরম ভায়ায় গল্পটি উপস্থাপন করার জন্য দোয়া রইলো আপু তোমার জন্য আল্লাহ যেন তোমায় সাফল্যের দারপ্রান্তে পৌঁছে দেয় এবং শুভকামনা রইল আপু, সব সময় এমনই থেকো🥰🥰🥰🥰
গল্পটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। চরিত্রগুলোর অনুভূতি, গল্পের টানটান মুহূর্ত আর লেখিকার সুন্দর উপস্থাপন—সব মিলিয়ে পড়তে শুরু করলে শেষ না করে ওঠা কঠিন। ❤️
গল্প টা অসাধারণ, একজন মা না হয়েও কী করে মা হয়ে ওঠে, একজন মা হয়েও নিজের বাচ্চা দের ছেড়ে যায়, আর একজন স্বামী নিজের স্ত্রীকে কে কীকরে যত্ন করে আগের স্ত্রীর জন্য দ্বিতীয় স্ত্রীকে অবহেলার না করে, এতো কিছু নাবলেও এককথায় অসাধারণ একটা গল্প 🥰
মন ছুঁয়ে যাওয়ার মত একটা গল্প,,, খুব ভালো লাগছে পড়ে 🌸🌸🌸🌸 অসাধারণ বই 🌸🌸🌸🌸🥰
খুব সুন্দর হয়েছে।
আমার বেশি জটিল কাহিনী ভালো লাগে না।আমার মতো যাদের সাধারণ গল্প পড়তে ভালো লাগে তারা এটা পড়তে পারেন।
অসাধারণ একটি ইবুক ছিল আপু। যেহেতু দিয়া ও ধ্রুব দুজনের দিকটাই পরিষ্কার করে দেখানো হয়েছে তাই আরও সুন্দর হয়েছে কাহিনীটা।গল্পটির লেখনশৈলী ভীষণই সুন্দর। কাহিনীর বুনন চমৎকার। আমি কোনোভাবেই আমার অনুভূতি লিখে প্রকাশ করতে পারবো না। অনেকদিন বাদে একটা মনের মতো গল্প পড়লাম। ধন্যবাদ সানাপু❤️❤️।