

‘বন্ধ্যা’—এই অপবাদটা আমার কপালে এঁকে দিয়ে যেদিন আমার স্বামী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘরে ফিরেছিল, সেদিন আমি শান্ত কণ্ঠে তাকে জানিয়েছিলাম— “আমি সন্তানসম্ভবা।” আমি তৃধা মাহমুদ। একজন সিঙ্গেল মাদার। এটি আমার জীবনসংগ্রামের গল্প। একজন মায়ের গল্প, যে কিনা শত অপমান, অবহেলা আর বিশ্বাসঘাতকতার ধ্বংসস্তূপ থেকে নিজের সন্তানকে বুকে আগলে নতুন করে বাঁচতে শিখেছে। সমাজের চোখরাঙানি কিংবা কঠিন বাস্তবতা কোনো কিছুই তাকে দমাতে পারেনি। এটি শুধু আমার গল্প নয়; এটি একজন মায়ের, একজন নারীর এবং প্রতিকূলতার সামনে মাথা নত না করা এক তেজস্বিনীর গল্প। অপমান, প্রত্যাখ্যান আর অসংখ্য প্রতিকূলতাকে পায়ের নিচে মাড়িয়ে কীভাবে আমি নিজের এবং আমার সন্তানের জন্য নতুন জীবন গড়ে তুলেছি—সেই সংগ্রামের কাহিনিই আপনাদের শোনাতে এসেছি। তবে প্রতিটি দীর্ঘ অন্ধকারের দ্বারপ্রান্তে যেমন আলো অপেক্ষা করে, তেমনি আমার জীবনেও একসময় এসেছিল এমন একজন মানুষ, যে আমার অতীতকে অদেখা করে আমাকে আর আমার সন্তানকে আগলে নিয়েছিল। যে আমার ভাঙা বিশ্বাসকে আবার জোড়া লাগাতে শিখিয়েছিল, আমার সন্তানকে পরম মমতায় আপন করে নিয়েছিল। সে ছিল আমার ফুফাতো ভাই, মিরাব রায়হান। এসো, শুনে যাও একজন তেজস্বিনীর তেজদীপ্ত জীবনসংগ্রাম, মাতৃত্বের অবিনাশী শক্তি এবং ভালোবাসাকে নতুন করে আবিষ্কার করার এক অনন্য আত্মকথন!
"এমন গল্পগুলো খুব টানে। তেজোদ্দীপ্ত মেয়েদের গল্প, মেরুদন্ডহীন পুরষদের সাথে থেকেও যারা জ্বলে ওঠে নিজ শক্তিতে। শুরুতে নাবিলের জন্য কিছুটা মায়া লাগছিলো, মনে হচ্ছিল বেচারাকে আরকটা সুযোগ দিলে ভালোই হত। পরে ধারণাটা পুরোই বাদ দিলাম। তৃধার চিন্তা গুলো সুন্দর ছিল। মৃধা ফুফুর মতো সে ভুল করেনি, নিজের সন্তানের জন্য সে বেঁচে থাকলো। কেন ভালোবাসার জন্য মরতে হবে? তাও ভুল মানুষের জন্য? আমরা ঘৃণা করি কিন্তু ঘৃণা করার চেয়ে নিদারুণ কষ্টের অনুভূতি আর কিছুতে নেই। এই কষ্টের ভেতর দিয়ে বেচারীকে প্রেগন্যান্সির সময়টায় যেতে হয়েছে। শেষমেশ সবাই যার যার জোড়া খুঁজে পেল।"
এমন গল্পগুলো খুব টানে। তেজোদ্দীপ্ত মেয়েদের গল্প, মেরুদন্ডহীন পুরষদের সাথে থেকেও যারা জ্বলে ওঠে নিজ শক্তিতে। শুরুতে নাবিলের জন্য কিছুটা মায়া লাগছিলো, মনে হচ্ছিল বেচারাকে আরকটা সুযোগ দিলে ভালোই হত। পরে ধারণাটা পুরোই বাদ দিলাম। তৃধার চিন্তা গুলো সুন্দর ছিল। মৃধা ফুফুর মতো সে ভুল করেনি, নিজের সন্তানের জন্য সে বেঁচে থাকলো। কেন ভালোবাসার জন্য মরতে হবে? তাও ভুল মানুষের জন্য? আমরা ঘৃণা করি কিন্তু ঘৃণা করার চেয়ে নিদারুণ কষ্টের অনুভূতি আর কিছুতে নেই। এই কষ্টের ভেতর দিয়ে বেচারীকে প্রেগন্যান্সির সময়টায় যেতে হয়েছে। শেষমেশ সবাই যার যার জোড়া খুঁজে পেল।
Read all reviews on the Boitoi app
চমৎকার গল্প। খুব ভালো লেগেছে।
Osadharon hoyeche 🥰🥰🥰
গল্পটি অনেক সুন্দর হয়েছে, পড়ে অনেক উপভোগ করেছি আর অনেক আবেগআপ্লুত হয়ে পড়েছিলাম, কিন্তু নিলয়ের শাস্তি কম হয়ে গিয়েছে, ওর অনুশোচনাটা ওরকম ভাবে তো হলো না, ওতো সুখেই সংসার করছে মেয়েদের নিয়ে। এইজন্য চার স্টার দিলাম।
শুরু থেকে শেষ পর্যন্ত এককথায় দারুণ! যদিও ১ম ৭ পর্ব বুকে পাথর বেঁধে পড়েছি! তবে শেষ টুকু অসাধারণ আপু!
apo apnar Golpo er kota ki bolvo just wow💫..mashallah apnar lekar hat onek valo potita golpo onek shundr hoi last part ta pore kosto lage kn ses hoye gelo r akto taktho....lastly you are my favourite writer.. 🥰🥰
দারুন... কিছু বলে বুঝাবার ভাষা নেই... অসাধারণ
দারুন লেগেছে।
আমি আপনার ভারতীয় পাঠিকা। খুব ভালো গুছিয়ে কথা লিখতে পারি না। তবুও চেষ্টা করছি।। বই এর দামের অতিরিক্ত মূল্য দিয় কিনে পড়তে শুরু করেছিলাম। খুব বেশি আহামরি ভালো আমার লাগেনি এটা পড়ে। ৫/১০ দিলাম🙏🙏 অনুরোধ করবো এক পুরুষ নিয়ে দুই মহিলা, রাজনৈতিক, ডক্টর, শিক্ষক এই সব এর বাহিরে গিয়ে নতুন কিছু প্লট নিয়ে ভাবুন প্লিস্।।। আমরা এই সব পড়তে আর ভালো লাগছে না আমাদের 🙏🙏
দারুন হয়েছে। পৃথিবীতে তৃধা হাজার টা থাকলেও মিরাব কটা আছে জানা নেই। সব তৃধার জিবনে মিরাবরা আসে কি না তাও সঠিক জানি না কিন্তু এই তৃধার জিবনে মিরাব এসেছে এবং তার জীবনের সুন্দর একটা অধ্যায় হয়ে থেকে গেছে আজীবন। শোভা আপুর গল্পের কথা আর কি বলবো। আপুর সব গল্প পড়ি। আপুর নতুন কোন গল্প পড়ার আগে কখনোই রিভিউ দেখার প্রয়োজন পরে না কারণ জানি সেটা কতটা সুন্দর হবে। যাইহোক এক কথায় অসাধারণ হয়েছে। আর যারা পড়ার কথা ভাবছেন তারা সময় নষ্ট না করে জলদি পড়ে ফেলুন করণ পড়ার শেষে মনে হবে "ইস আগে কেন পড়লাম না "।