

গল্পটা বন্ধুত্বের। গল্পটা বন্ধুদের নিয়ে। ইউনিভার্সিটির পাট চুকতেই পারিবারিক পর্যায়ে মৌয়ের বিয়ে হয়ে গেল রিজভীর সাথে। রিজভী ওর ফুফাতো ভাই হলেও সম্পূর্ণ অপরিচিত। বিয়ের পর সংসার করতে কানাডায় চলে গেল মৌ, কিন্তু পাঁচ বছরেও মৌ আর রিজভীর সম্পর্কটা যেন দানা বাঁধতে পারল না। কোথাও ফাঁক রয়ে গেছে, অনুভব করতে পারে মৌ। শেষ চেষ্টা হিসেবে মৌ বাংলাদেশে চলে এল; হয়তো এ সম্পর্ককে প্রাণ দিতে কিছুটা দূরত্বের প্রয়োজন। দেশে এসে আবার যোগাযোগ হলো ইউনিভার্সিটির সহপাঠীদের সাথে। একসময়ের বাঁধনহারা, চিন্তাবিহীন জীবনের সাক্ষী ওরা। কেমন আছে আয়াজ, অভ্র, মুনা, নীরা, মুমু, আবীর? ওদের মতো সবার জীবনেই কি জটিলতা এসেছে?
"অসম্ভব মন ছুঁয়ে যাওয়া জীবন্ত এক উপন্যাস এই মন বলাকা। মৌ-এর, অথবা নীরার, অথবা মুনার, কিংবা মুমুর জীবনের উত্থান-পতন-যন্ত্রণা-প্রাপ্তি, ওদিকে অভ্র, আয়াজ, আবীর - সবাই কি ভালো আছে, নাকি কেউই ভালো নেই, অথবা হয়তো অভিনয় করে যাচ্ছে? এক সময়ের তুখোর বন্ধুত্বের বন্ধন কি আজও অটুট আছে, নাকি দূরত্বের সৃষ্টি হয়েছে, নাকি আরও মজবুত হয়েছে এই বড়বেলায় এসে? জীবনের টানাপোড়েনের অনাকাঙ্ক্ষিত চাপে পড়ে সবার মন কি এক সময় বলাকার মতন উদাসী উড়ন্ত পাখি হয়ে ঘুরে বেড়ায়? কেউ কি ছুঁতে পেরেছে তার লক্ষ্য? এসব জানতে হলে অসাধারণ এই উপন্যাসে ডুবে যেতে হবে। কি দারুনভাবে লেখক আমাদের মনকে তার লেখনীতে বেঁধে বলাকার মতো উড়িয়ে দিলেন বুঝতেই পারিনি। নিজেকেই একেকবার একেকটা চরিত্র মনে হচ্ছিলো। পড়া শেষেও সেই ঘোরের মধ্যে রয়ে গেছি, এই ঘোর থাকবে বেশ কিছুদিন। ধন্যবাদ লেখক। পরের খন্ডের অপেক্ষায় রইবো।"
❤️❤️❤️...
Read all reviews on the Boitoi app
অসম্ভব মন ছুঁয়ে যাওয়া জীবন্ত এক উপন্যাস এই মন বলাকা। মৌ-এর, অথবা নীরার, অথবা মুনার, কিংবা মুমুর জীবনের উত্থান-পতন-যন্ত্রণা-প্রাপ্তি, ওদিকে অভ্র, আয়াজ, আবীর - সবাই কি ভালো আছে, নাকি কেউই ভালো নেই, অথবা হয়তো অভিনয় করে যাচ্ছে? এক সময়ের তুখোর বন্ধুত্বের বন্ধন কি আজও অটুট আছে, নাকি দূরত্বের সৃষ্টি হয়েছে, নাকি আরও মজবুত হয়েছে এই বড়বেলায় এসে? জীবনের টানাপোড়েনের অনাকাঙ্ক্ষিত চাপে পড়ে সবার মন কি এক সময় বলাকার মতন উদাসী উড়ন্ত পাখি হয়ে ঘুরে বেড়ায়? কেউ কি ছুঁতে পেরেছে তার লক্ষ্য? এসব জানতে হলে অসাধারণ এই উপন্যাসে ডুবে যেতে হবে। কি দারুনভাবে লেখক আমাদের মনকে তার লেখনীতে বেঁধে বলাকার মতো উড়িয়ে দিলেন বুঝতেই পারিনি। নিজেকেই একেকবার একেকটা চরিত্র মনে হচ্ছিলো। পড়া শেষেও সেই ঘোরের মধ্যে রয়ে গেছি, এই ঘোর থাকবে বেশ কিছুদিন। ধন্যবাদ লেখক। পরের খন্ডের অপেক্ষায় রইবো।
একটানা পড়তে বাধ্য হয়েছি,এতটাই আটকে গিয়েছিলাম! কি সুন্দর!! দ্বিতীয় পর্ব কি ই বুকে পাওয়া যাবে? প্রবাসীদের গল্প যেহেতু, প্লিজ ইবুকই আসুক। নীরার জন্য টেনশন হচ্ছে তো!
এত সুন্দর একটা গল্প। প্রত্যেকটা মেয়ের জীবনের টানাপোড়েন এতটাই বাস্তব ছিল, যেন নিজের চোখে দেখতে পাচ্ছিলাম। পরের পর্বের অপেক্ষায় থাকলাম আপু।
2nd part er opekkhay roilam....