

‘ঘুম হয়েছে, জানেমান?’ ফুল মাথা নেড়ে নিজের ঘাড় ডলতে লাগল। কেমন যেন সারা শরীর ব্যথায় টনটন করছে তার! মনে হচ্ছে কেউ তাকে ইচ্ছামতো পিটিয়েছে। উদ্যান তাকে বাহুর বন্ধনে জড়িয়ে ধরে শুধাল, ‘কী হয়েছে, ফ্লাওয়ার?’ ফুল বিড়বিড় করল, ‘ওয়াশরুমে যেতে হবে। আপনি কি আমাকে একটু হেল্প করবেন?’ উদ্যান মাথা নেড়ে তাকে খুব সাবধানে নিচে নামিয়ে দাঁড় করাল। ইতোমধ্যে উদ্যান বুঝে গেছে ফুলের শারীরিক অবস্থা মোটেও স্বাভাবিক নেই; শরীরটা যেন একদম নিস্তেজ হয়ে এলিয়ে পড়তে চাইছে। উদ্যান তার অবস্থা দেখে ঢোক গিলে কিছু বলতেই যাবে, তার আগেই কিছু একটা ঝপাৎ করে মেঝেতে আছড়ে পড়ল! ফুল ঠিক বুঝে উঠতেই পারল না—ঠিক কী অঘটন ঘটে গেল তার অলক্ষে! কিন্তু উদ্যান চোখ নামিয়ে মেঝের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। ফুলের ওয়াটার ব্রেক হয়ে গেছে! কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল শক্তিশালী পুরুষটি। মাথায় একটা আকুতিই ঘুরপাক খেতে লাগল তার: ‘এখনই না! প্লিজ, এখনই না!’ ফুলের হাঁটু অবশ হয়ে এসেছে। উদ্যান তাকে জাপটে ধরে খাটে বসিয়ে দিল। মেঝেতে পানি দেখে ফুল ইতস্তত বোধ করল। কান্না চেপে বলল, ‘আমি ইচ্ছা করে করিনি। জানি না কীভাবে হয়ে গেছে!’
"অতো ভালো যে আমি কি বলবো বুঝতে পারছিনা এক কথায় অসাধারণ আপুকে অনেক ধন্যবাদ আমাদের এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য ❤️❤️"
এটাও দারুন লিখেছেন আপু,, আমি ই মনে হয় শেষে পড়তে আসলাম 🙄 এবার কার্টেল বসের ছেলেমেয়েদের জীবন কাহিনী দেখার পালা, আপু আপনি ফুলকে আবার মেরে দিয়েন না প্লিজ,, কার্টেল বসের জন্য হলেও ফুলকে বাচিয়ে রাখিয়েন প্লিজ,, আপনি খু্ব ভালো লেখেন দারুন,, 🥰
Read all reviews on the Boitoi app
অতো ভালো যে আমি কি বলবো বুঝতে পারছিনা এক কথায় অসাধারণ আপুকে অনেক ধন্যবাদ আমাদের এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য ❤️❤️
সত্যিই অসাধারণ লেখা প্রথম খণ্ড পড়ে এতটাই ভালো লেগেছিল যে আরো দুটো খণ্ড পড়তে পারবনা বলে মন খারাপ হয়েছিল। thankyou সাফা দিদি আমাকে হেল্প করার জন্য। আর প্রথম খণ্ড পড়ে ভীষন কেঁদেছি বাকি খণ্ড গুলোই ভীষন সুন্দর... আমি india থেকে গল্প পড়ছি। অসাধারণ লেখা আরো অনেক অনেক গল্প আমাদের উপহার দেন লেখিকা দিদি....
গল্প টা খুব খুব খুব সুন্দর হয়েছে আপু অসাধারণ একটি গল্প
এক কথায় অসাধারণ। সত্যি বলতে আমি কখনও কোনো ইবুক-এর প্রতি আগ্রহ দেখাইনি। কিন্তু কিন্তু কিন্তু সাফা আপুর লেখা ফেসবুকের গল্প অবাধ্য হৃদস্পন্দন প্রথম খন্ডটা পরে আমি কোনভাবেই ২য় এবং ৩য় খন্ড ইবুক না পরে থাকতে পারলাম না। অবশেষে কিনে পড়েই ফেল্লাম সবগুলো খন্ড। ভিষন ভিষন ভিষন ভালো লাগল গল্পটা আশা করি সাফা আপু আমাদেরকে তাদের ছেলে-মেয়েদের নিয়েও নতুন কিছু উপহার দিবেন। অপেক্ষায় রইলাম আপু। আর ভালোবাসা অবিরাম ❤❤❤
অসম্ভব সুন্দর হয়েছে গল্পটা শুরু করলে আর ছাড়তে ইচ্ছে করে না এতটাই মুগ্ধ হয়েছি। ধন্যবাদ
khub sundr chilo
অনেক সুন্দর করে শেষ করা হয়েছে। মানে জাস্ট মন্ত্রমুগ্ধকর।এটা আমি বলবো না যে যে প্রথম,দ্বিতীয় থেকে সুন্দর হয়েছে কারণ প্রথম দুটো ছাড়া তৃতীয়র কোনো অস্তিত্বই নাই। সো আপুকে জাস্ট বলবো এক কথায় অসাধারণ, অসাধারণ। আর আমরা আশা করি যে তাদের সন্তানদের নিয়ে কিছু একটা ভিন্নভাবে বের হবে।🫶🏿🙌🏽💞
খুব ভালো লগলো। কিন্তু এখন পার্ট ৪ চাই। তাপসী আর সানি কাহিনী নিয়ে।
এন্ডিংটা আরেকটু সুন্দর হতে পারতো।