
“হ্যালো, ফলোয়ার্স! আজ আমার বাসর রাত। হ্যাঁ, আমি বাসর রাতের ব্লগ বানাচ্ছি। সেটাও পোস্ট করব। কিন্তু কেন? এখুনি বলছি কেন! এই যে আমার পাশে শুয়ে আছে দুর্নীতিবাজ মন্ত্রী, লোকটা আমাকে পাত্তাই দিচ্ছে না।” স্পর্শ কপাল কুঞ্চিত করল, কিন্তু তবুও ফিরে তাকাল না। মনে মনে রাগ হলো তার। এই মেয়ের কত বড় সাহস! বাসর ঘরে বসে ব্লগ বানাচ্ছে! স্নিগ্ধাশা আবার বলতে লাগল, “এই মন্ত্রীর কি আমার মতো আদর চৌধুরীকে পাওয়ার যোগ্যতা আছে? না, একদমই নয়। আনরোমান্টিক মন্ত্রী বাসর ঘরে ঘুমোচ্ছে। তাই তার ঘুমের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি, স্নিগ্ধাশা চৌধুরী আদর!”