

“এই নন্দিনী! তোমার মনে আছে আমাদের বিয়ের কথা? দিদুনি জোর করে, কান্নাকাটি করে, অনেক সাধ করে বিয়ে করিয়েছিল আমাদের। যদিও ওই বিয়েটা এখন একটা মিথ, হাস্যকর কৌতুক। তবুও, বিয়ে তো বিয়েই। আমি বিয়েটা মনে রেখেছি। বাকি জীবন আমার স্ত্রীকে আর দেখতে পাব না বলে কষ্টও পাচ্ছি। নন্দিনী! যেখানেই থেকো, ভালো থেকো। সর্বোচ্চ সুখে থেকো। দোয়া করি, তোমার সংসার হোক, ঘর হোক। আসলে আমার সঙ্গে তোমার যায় না কোনোভাবেই। আমি নিজেই মনেপ্রাণে এটা বিশ্বাস করি। তাই আমিও আজকাল আমাদের বিয়েটাকে হাস্যরসে ভরপুর কোনো রম্য হিসেবেই দেখি।”
"আবদুল্লাহর শৈশব যেন বাংলাদেশের প্রতিটি এতিম ছেলে শিশুর প্রতিচ্ছবি। জীবনের রূঢ় বাস্তবতা যাকে মেনে নিতে হয় শুধু মাত্র পায়ের তলায় মাটি না থাকার কারণে। যে জানে, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়ে লাভ নেই। তবে নন্দিনী যেন কল্পলোকের কেউ। ছোটবেলায় শোনা সেই গানের মতো... 'ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি।' আবদুল্লাহর প্রতি তার আকর্ষণ এ সমাজে বিরল। বাস্তবতা এবং কল্পনার দারুণ এক মিশেলে সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী অসম প্রেমের একটি ছোট উপন্যাস হিসেবে 'মলয়-বাতাসে' চমৎকার। তবু ক্লাইম্যাক্স যেন একটু ম্যাড়মেড়ে। আরেকটু নাটকীয়তা থাকলে ভালো হতো।"
আবদুল্লাহর শৈশব যেন বাংলাদেশের প্রতিটি এতিম ছেলে শিশুর প্রতিচ্ছবি। জীবনের রূঢ় বাস্তবতা যাকে মেনে নিতে হয় শুধু মাত্র পায়ের তলায় মাটি না থাকার কারণে। যে জানে, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়ে লাভ নেই। তবে নন্দিনী যেন কল্পলোকের কেউ। ছোটবেলায় শোনা সেই গানের মতো... 'ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি।' আবদুল্লাহর প্রতি তার আকর্ষণ এ সমাজে বিরল। বাস্তবতা এবং কল্পনার দারুণ এক মিশেলে সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী অসম প্রেমের একটি ছোট উপন্যাস হিসেবে 'মলয়-বাতাসে' চমৎকার। তবু ক্লাইম্যাক্স যেন একটু ম্যাড়মেড়ে। আরেকটু নাটকীয়তা থাকলে ভালো হতো।
Read all reviews on the Boitoi app
সুন্দর.. I was honestly on the verge of crying. নন্দিনীকে খুব ভালো লেগেছে আব্দুল্লাহ পরিস্থিতির শিকার হয়ে তাকে ফিরিয়ে দিলেও, সে ফিরে যায়নি। whether you call it telepathy or love, that felt so real and pure. It was honestly so beautiful to read. And surprisingly it made me want to go to my parents and tell them how much I love them and how incredibly grateful I am to them.. এই সুন্দর পৃথিবীটাকে আমার জন্য এতটা জাদুকরী করে তোলার জন্য তাদের খুব করে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে।
আব্দুল্লাহ আর তার নন্দিনী আমি কি এই জুটি দুইটা মিস করবো না? ওদের কুট্টু সংসার,খুনসুটি মিস করবো না? প্রতি টা আবদুল্লাহর জীবনে একটা নন্দিনী আসুক। এক বসায় আপুর লিখা পরতে পরতে টাইমের কথাই মনে থাকে না।
"পৃথিবী একটি দুর্দান্ত সুন্দর যাদুকরী গ্রহ। কিন্তু ঠিক ততদিনই, যতদিন তোমার কাছে মা বাবা নামের দু’জন যাদুকর থাকবে।" best line chilo eita!! onek shundor likhechen🌸
Awesome ebook. খুব অল্প পর্বের। কিন্তু পড়ার পর খুব শান্তি শান্তি ফিল হচ্ছে। আহ! আব্দুল্লাহ নন্দিনী। কি সুইট এরা🥰
অসাধারণ ❤️❤️❤️❤️
গল্পটায় সমাজের কিছু নিষ্ঠুর বাস্তবতা ফুটিয়েছে লেখিকা যে মা-বাবা না থাকাটা একটা সন্তানের জন্য কতটা কষ্ট এবং দুঃখের। কিন্তু শেষে নায়িকার নায়কের পাশে থাকার দৃঢ় পরিকল্পনা এবং তাতে অটুট থাকা টা দারুণ লেগেছে। আর নায়কের নিরবে ভালোবেসে যাওয়াটাও মন ছুয়েছে।
Excellent
গুছিয়ে না বলতে পারায় সচরাচর কোনো রিভিউ/কমেন্ট করা হয় না আমার। আজকে না দিয়ে পারলাম না। এক কথায় বলতে গেলে গল্পটা মন্ত্র মুগ্ধকর ছিলো। এক বসায় পড়া শেষ করি আর শেষের লাইনে গিয়ে আরেক দফায় উপলব্ধি করি, হ্যাঁ মা-বাবা ছাড়া পৃথিবীটা আসলেই যান্ত্রিক। অনেক ভালোবাসা আর শুভকামনা রইলো আপু তোমার জন্য। তোমার এই ছোট ছোট গল্প গুলোও মন ছুয়ে যায়, যেমনটা বড় কোনো গল্প/উপন্যাস পড়েও হয় না আমার। যেমন ছুয়ে গিয়েছিলো 'নীল কৃষ্ণচূড়া' 'এই বৈশাখে' আর 'মেঘ তুলোর মতো'। গল্প গুলো আমার অবসর সময়ের একটা প্রিয় সঙ্গী হয়ে ওঠে। 💌
আরেকটু বড় হলে কী হতো? মন ভরল না তো! অসাধারণ লিখেছেন 🫰✨