

ক্যাপ্টেন তাহমিদ ইরতেজা। এক অদ্ভুত সম্মোহনের নাম। যার ব্যক্তিত্ব, মনের অনুভূতি ধরতে পারা ভীষণ কঠিন! এ বড় দ্বিধার কাজ। অপরদিকে চিত্রা। অন্তর্মুখী স্বভাবের মেয়েটি। আর দশটি সাধারণ বাঙালি বিয়ের মতো পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাহমিদ ও চিত্রা। অথচ অবাক করা ব্যাপার হলো, বিয়ের প্রথম রাত থেকে পরবর্তী দুই-তিন দিন তাহমিদের কোনো দেখা-সাক্ষাৎ নেই। চিত্রা ভাবান্বিত হয়। কেন এমন হচ্ছে? কী কারণে? চিত্রা মুখোমুখি দাঁড়ায় তাহমিদের। সরাসরি প্রশ্নে ফেলে তাকে। কারো পরোয়া না করা তাহমিদকে এহেন প্রশ্ন করে একটা সংঘর্ষও তৈরি হয় তাদের মাঝে। এসব অধ্যায় পেরিয়ে ধীরে ধীরে চাপা স্বভাবের চিত্রার সখ্যতা বাড়ে তাহমিদের সঙ্গে। পরবর্তী সময়ে সে এমন একটি কথা জানতে পারে, যেটা তাদের সম্পর্কের নাম সম্পূর্ণ বদলে দেয়। কী এমন কথা—যেটা তাহমিদ ও চিত্রার বিবাহের সম্পূর্ণ সংজ্ঞাই পরিবর্তন করে দিল?
এত মাখো মাখো প্রেম। উফ 🫣🫣 দারণ লাগলো ❤️
Read all reviews on the Boitoi app
সুন্দর হয়েছে গল্পটা কিন্তু আর এক্কটু বড় হলে আরও ভালো হতো❤️
খুব ভালোবাসাময় চমৎকার একটি বই। ছোট্ট কিন্তু নিদারুণ সুন্দর।