

“ভালোবাসো?” নয়না লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলে ওর দিকে তাকাল। আবছা আলোয় কী চমৎকার লাগছে তার পলাশ ভাইকে! ইচ্ছে তো করছে শুধু কিস না, অন্য কিছু করতে। কিন্তু সে কথা কি মুখে বলা যায়? নয়না হেসে ফেলল। “বলে বোঝাতে হবে?” পলাশ হেসে ফেলল। ঠিক সেই বিকেলের মতোই জবাব দিল, “বললে ক্ষতি কী? প্রেমিকের মন, প্রেমিকার মুখে বারবার ভালোবাসার কথা শুনতে চায়। লাভ-ক্ষতির হিসাব যে প্রেম-ভালোবাসায় হয় না।” নয়না ওর বুকে মুখ গুঁজে বলল, “বেশ! তবে বলব, ভালোবাসি।” পলাশ নয়নার কপালে ঠোঁট ছুঁইয়ে দিল। “খুব ভালোবাসি, তোমাকে।” নয়না পলাশকে দুহাতে জড়িয়ে ধরল। এমনভাবে যেন একটু আলগা হলেই পলাশ কোথাও হারিয়ে যাবে। “বন্ধ ঘর, শুধু তুমি আর আমি! চলো একটু দুষ্টুমি করি?” পলাশের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। নয়না ভেংচি কাটল। পলাশের গলা জড়িয়ে ধরে, চোখে চোখ রেখে বলল, “একদম মামলা করে দেব।” পলাশ ওর গাল টিপে দিয়ে হাসল। “ওহ, তুমি তো এখন আইনের লোক। সরি, সরি। তোমার সাথে বেআইনি কথা বলা উচিত হয়নি।” নয়না হেসে ফেলল। বলল, “একদম। যতসব অশ্লীল কথা!” পলাশ নয়নার গলায় মুখ ডুবিয়ে ঠোঁট ছুঁইয়ে দিল। “তাহলে আইনিভাবেই আগে বউ করব তোমাকে। তারপর সব অশ্লীল কথা বলব, কাজ করব।” নয়না পলাশের থেকে দূরে সরে দাঁড়াল। পলাশ নিজের মাথা চুলকে দরজা খুলে আস্তে বেরিয়ে গেল। নয়না হাসতে হাসতে দরজা আটকে দিয়ে বিছানার দিকে এগোল।
পলাশ নয়নার ই-বুক টা এতো সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ মন ছুঁয়ে গেলো গল্পটা পড়ে
Read all reviews on the Boitoi app
অনেক ভালো লাগলো🥰 এরকম আরো সুন্দর সুন্দর জুটি চাই😊
আমার কাছে পলাশ ও নয়নার গল্পটি অসাধারণ লেগেছে