

মাঝে মাঝে আমরা নিজেদের অনুভূতিই বুঝে উঠতে পারি না। ঠিক যেন রবীন্দ্রনাথের সেই গানের মতো— “এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। এমনি মায়ার ছলনায়। এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।” ঠিক এমনটাই ঘটেছিল রায়ান নামের ছেলেটির জীবনে। নিজের অনুভূতির অর্থ বুঝতে না পেরে, পথচলার সঙ্গী করেছিল যাকে, চলার পথে তার বদলে পেয়েছিল অন্য কাউকে। তবে যাকে পেয়েছিল তাকে কি আগলে রাখতে পেরেছিল? নাকি ভুল অনুভূতির মায়াজালে হারিয়ে ফেলেছিল তাকেও?