

‘আগুন অভিশাপ’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ৬০টি কবিতায় জীবনের উত্থান-পতন এবং মনের গভীর বেদনাবোধের অনুভূতি, অপূর্ণতা, স্বাধীনতা প্রাপ্তি, প্রকৃতিপ্রেম প্রভৃতি উঠে এসেছে। জীবন কোথাও তীব্র আগুনের আঁচে দগ্ধ হয়, আবার কোথাও শীতলতায়। তবুও এগিয়ে চলে মানুষ। জীবন এগিয়ে চলে জীবনের নিয়মে। থামার সুযোগ নেই। নেই অপূর্ণতাকে ধারণ করে পূর্ণতাকে গ্রহণ করার। যা আছে তা হলো কেবলই সামনে এগিয়ে চলা। আমরা সেটাই করছি। সেই সব দিন মানুষকে কাছে টানে প্রকৃতিরই নিয়মে। সে সবই কবিতায় শব্দমালা হয়ে ফুটে ওঠে।