

চৈত্রের কাঠফাটা রোদে এক পশলা বৃষ্টি হয়ে প্রেম এসেছিল আমার জীবনে। আমি তখন কেবলই সপ্তদশী কিশোরী। আবেগে ভরপুর মন। প্রেমের ফুল ফুটে যখন-তখন, যাকে-তাকে দেখে। ভালো-মন্দ বাছবিচারের বালাই নেই। এক পলকে এক ঝলক দেখেই প্রেমানুভূতি হওয়ার বয়সে সে এলো, অবধারিতভাবে ওই এক ঝলকে তাকেও আমার ভালো লেগে গেল। আজকালকার সময়ে ছেলেপুলেদের মতে যাকে বলে 'ক্রাশ'। ওই ক্রাশ আবার বেশিক্ষণ টিকলও না। ওই যে বললাম অদ্ভুত সাক্ষাৎ। সেই সাক্ষাতে সবই হলো অদ্ভুত কাণ্ড। সামান্য পাঁচ টাকা নিয়ে আমাদের মাঝে দ্বন্দ্ব তৈরি হলো। পাঁচ টাকার দ্বন্দ্ব, পাঁচ টাকার ঝগড়াময় ছিল আমাদের গল্প। পাঁচ টাকার প্রেমের গল্প... হা হা!
ছোট্ট গল্প কিন্তু অসাধারণ 🍀💜
Read all reviews on the Boitoi app