

ঢাকার অফিসে পা দিয়েই বেনামে লেখা চিঠিটা হাতে পায় শ্রীলঙ্কার বংশোদ্ভূত মাশুক সালদিন। জানতে পারে তাদের পিতাপুত্রের অগোচরেই কোম্পানিতে চলছে ভয়ংকর নারীব্যবসা। এরই মধ্যে ঘটনাচক্রে তার নিজেরও চোখে পড়ে যায় অফিসের এক কর্মকর্তার কন্যা পরমাসুন্দরী পরমা। একরকম ফাঁদে ফেলেই বিয়েটা করে বসে মাশুক। পরমার সাথে প্রেমের বদলে রচিত হয় শত্রুতা। সব মেনে নিয়েই মাশুক পরমাকে আগলে রাখার চেষ্টা করে। তারপর একদিন পৌঁছে যায় সমস্যার মূল উৎসে। কিন্তু সবকিছু জিতে নিলেও মাশুককে হারতে হয় খোদ পরমার কাছেই। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলের পটভূমিতে রচিত হয় এক চমৎকার প্রেমকাহিনি। জানতে হলে পড়ুন—‘সমদ্বিবাহু ত্রিভুজ’।
onk din por apur likha khub sundor ekta boi porlam....
Read all reviews on the Boitoi app