

তখন মধ্যরাত। শুক্রবার ছাড়িয়ে শনিবার পড়েছে কেবল। রিনি একহাত ঘোমটা টেনে বসে আছে আহাদের ঘরে। ঘরখানা ফুল দিয়ে সাজানো। তাজা গোলাপের গন্ধে ঘরখানা সুগন্ধে মঁ মঁ করছে। বিয়ের পরে প্রথম রাত। হিসেব কসলে বাসর রাত। কিন্তু সবটা কেমন যেন এলেমেলো আর অগোছালো ঠেকছে। রিনির ভেতরে কেমন যেন হাঁসফাঁস লাগছে। মনে হচ্ছে এক্ষুনি দম বন্ধ হয়ে মারা পড়বে। আচ্ছা, এই রাতে সবারই কি এমন হয়, নাকি শুধু তারই হচ্ছে। আচ্ছা, আহাদ ভাই কি তাকে মারবে, কোনোভাবে গালমন্দ করবে? তিনি কি মন থেকে বিয়েটা করেছেন? মন থেকে তাকে মেনে নিয়েছেন? যদিও রিনি নিজেও মন থেকে বিয়েটা করেনি। মন থেকে এখনও মানতে পারেনি। তবুও বিয়েটা তো হয়েছে। যেহেতু বিয়েটা হয়েছে সেহেতু সারাজীবন একসঙ্গে থাকতে তো হবে। কী হবে সামনের দিনগুলোতে, সে আর আহাদ ভাই কি পরিপূর্ণ স্বামী-স্ত্রী রূপে জীবন কাটাতে পারবে! সুখী দম্পতির মতো জীবন গুছিয়ে নিতে পারবে কি! নানাবিধ চিন্তা এসে ভর করছে রিনির মাথায়। মাথার এক অংশ মনে হচ্ছে যন্ত্রণায় ফেটে যাবে। তার এত অস্থির লাগছে। অজানা আতঙ্কে সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে। ঠিক সেই মুহূর্তেই খটখট শব্দে কপাট খোলার আওয়াজ এল।
"আমি প্রথমেই একটা আবদার করি,আমি আহাদ-রিনিকে আরও পড়তে চাই।বড় গল্পে বা বইয়ের পাতায় তাদের চায়।এই সমাপ্ত আমার মনে অশান্ত করেছে। বিয়ের পরে ভালোবাসায় তো আসল। আমাদের জীবনে কিছু মানুষ যারা অন্যের দোষ আমাদের উপর দিয়ে জীবনটাকে একেবারে বিষিয়ে তুলে।সেখানে যদি আহাদের মতো জীবনসঙ্গী থাকে তাহলে ভাগ্যবতী সে মেয়েটা। ই-বুক টা কিনে সার্থক তানজু। ভালোবাসা নিও ❤️"
আমি প্রথমেই একটা আবদার করি,আমি আহাদ-রিনিকে আরও পড়তে চাই।বড় গল্পে বা বইয়ের পাতায় তাদের চায়।এই সমাপ্ত আমার মনে অশান্ত করেছে। বিয়ের পরে ভালোবাসায় তো আসল। আমাদের জীবনে কিছু মানুষ যারা অন্যের দোষ আমাদের উপর দিয়ে জীবনটাকে একেবারে বিষিয়ে তুলে।সেখানে যদি আহাদের মতো জীবনসঙ্গী থাকে তাহলে ভাগ্যবতী সে মেয়েটা। ই-বুক টা কিনে সার্থক তানজু। ভালোবাসা নিও ❤️
Read all reviews on the Boitoi app
তানজিল মীম, আপনার লেখা এর আগে পড়া হয় নি। এটাই প্রথম। লেখনী সুন্দর, সাবলীল। অতি সাধারন কমন প্লট কিন্তু একটুও বোরিং লাগেনি। ধুমধাম প্রেমে পড়া গল্পেই হয় শুধু, বাস্তবে তো এমনি হয় - দুজনের পরিণয় এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে! ❤️❤️❤️ শেষের টুইস্ট নিয়ে চিন্তার পড়লাম, এটার কি সেকেন্ড পার্ট আসবে? আপনার বাকী লেখাগুলো এক্সপ্লোর করার ইচ্ছে হচ্ছে।