

আরহান হাত বাড়িয়ে শশীকে ডাকল, “এদিকে আয় তো!” শশী এল। আরহান বিছানায় নিজের পাশে জায়গা দেখিয়ে আবার বলল, “বোস।” শশী বসল সেখানটায়, যেখানে আরহান বসতে বলল। তৎক্ষণাৎ আরহান ডান হাতটা শশীর মাথায় রাখল। খুব যেন ভরসার একটা ছাউনি পড়ল শশীর মাথার ওপর। আকস্মিক হাতটার অস্তিত্ব শশীর কাছে তেমনই মনে হলো। আরহান হাতটা শশীর মাথায় রেখেই বলল, “আমাকে আর কয়েকটা দিন সময় দে। সব ইস্যু সলভ করেই সবটা শুরু করব। আই প্রমিজ, তোকে একটুও সম্পর্কটা নিয়ে দোটানায় থাকতে হবে না, জাস্ট আর কয়েকটা দিন সময় দে।” আরহানের কথাটা শেষ হতেই শশী মাথা থেকে আরহানের হাতটা নামিয়ে নিজের দুই হাতের মুঠোয় নিল। তার মুখের ওপর দৃষ্টি ফেলে দৃঢ় স্বরে বলল, “তুমি কি জানো আজ আমাদের বিয়ের কত দিন?” শশীর প্রশ্নে আরহানকে কিছুটা বিভ্রান্ত দেখায়। তার সত্যিই মনে নেই আজ কয় দিন হলো। “আচ্ছা, বাদ দাও, বলো তো এই যে আমি তোমার হাত যেভাবে ধরলাম, তুমি এভাবে ক'বার আমার হাত ধরেছিলে?”

"আপু, তোমার নতুন ই-বুক যেখানে মন থেমে যায় লেখা টা অসাধারণ হয়েছে।অন্যান্য ই- বুকের মতো এই ই-বুক টাও ভালো লিখেছো।প্রথমে তিনজনের ভাঙাচোরা, এলোমেলো জীবন। তারপর বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করা টা ভালো লেগেছে।বিশেষ করে শশীর ধৈর্য্য ধারন করার ক্ষমতা।পরিবার বা আরহানের প্রতি কোনোরূপ অভিযোগ না করে সম্পর্ক টা কে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে নতুন নাম দিতে পারার যে ক্ষমতা এইটা দারুণ লেগেছে। আদনানের পুরনো অনুভূতি কে গুরুত্ব না দিয়ে দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত টাও ভালো ছিল।যদি আদনান দেশে থাকতো তাহলে হয়তো অতীতে শশীর প্রতি থাকা টান আদনানের সংসার সাথে আরহান-শশীর মধ্যেও ঝামেলার সৃষ্টি হতো।আবার পরিবারের মধ্যেও ফাটল ধরতে পারতো। সবাই সবার জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করার চেষ্টা। সবমিলিয়ে অনেক সুন্দর লিখেছো আপু।তোমার নতুন লেখা পাওয়ার অপেক্ষায় থাকবো আপু 🥰🥰🥰।"
গল্পটা সুন্দর হয়েছে, কিন্তু আরহান আর চারুর সম্পর্কটা কিভাবে ভাঙলো এটা আরেকটু বিস্তারিত বোঝালে ভালো হতো।
Read all reviews on the Boitoi app
আপু, তোমার নতুন ই-বুক যেখানে মন থেমে যায় লেখা টা অসাধারণ হয়েছে।অন্যান্য ই- বুকের মতো এই ই-বুক টাও ভালো লিখেছো।প্রথমে তিনজনের ভাঙাচোরা, এলোমেলো জীবন। তারপর বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করা টা ভালো লেগেছে।বিশেষ করে শশীর ধৈর্য্য ধারন করার ক্ষমতা।পরিবার বা আরহানের প্রতি কোনোরূপ অভিযোগ না করে সম্পর্ক টা কে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে নতুন নাম দিতে পারার যে ক্ষমতা এইটা দারুণ লেগেছে। আদনানের পুরনো অনুভূতি কে গুরুত্ব না দিয়ে দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত টাও ভালো ছিল।যদি আদনান দেশে থাকতো তাহলে হয়তো অতীতে শশীর প্রতি থাকা টান আদনানের সংসার সাথে আরহান-শশীর মধ্যেও ঝামেলার সৃষ্টি হতো।আবার পরিবারের মধ্যেও ফাটল ধরতে পারতো। সবাই সবার জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করার চেষ্টা। সবমিলিয়ে অনেক সুন্দর লিখেছো আপু।তোমার নতুন লেখা পাওয়ার অপেক্ষায় থাকবো আপু 🥰🥰🥰।